1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
শেরপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে যৌথবাহিনীর অভিযানে তিন যুবক আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শেষ মুহূর্তে অনৈতিক ভাবে স্থগিত সিরাজগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ধর্মঘর ইউনিয়নে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা ও আলোচনা সভা কিশোর-তরুণরা ঝুঁকেছে মাদকে: হালুয়াঘাটে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী ‘ডাবা’ খেলা মেঘনা নদীতে ট্রলারডুবি: ২ দিন পর ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ রাজশাহী নগরীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান, লালমনিরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ পুরান ঢাকায় ফাতেমা খাতুন জামে মসজিদের জায়গা উদ্ধার এর দাবীতে সংবাদ সম্মেলন শার্শায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক তুচ্ছ ঘটনায় জীবন গেল পাইকগাছার সন্তান গাজী রাফেজের: কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার নৃশংস হামলা

শেরপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে যৌথবাহিনীর অভিযানে তিন যুবক আটক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাটারী চালিত ইজিবাইক এবং অটো রিকশা থেকে অবৈধভাবে ওইসব গাড়ির চালকদের কাছ থেকে চাঁদা আদায় কালে উত্তোলিত চাঁদার ১০ হাজার ৯৪০ টাকাসহ তিন চাঁদাবাজকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
আটককৃত চাঁদাবাজরা হলো- শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামের আঃ রশিদের ছেলে মোঃ ইমাম হোসেন (৩৪), পশ্চিমপাড়া গ্রামের মোঃ মোজাফফর হোসেনের ছেলে মোঃ বাবুল মিয়া (২০) ও একই উপজেলার খুনুয়া গ্রামের মোঃ নবীর উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা ও সদর থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে ওই তিন চাঁদাবাজ সংগঠনের নামে ব্যাটারী চালিত ইজিবাইক ও অটোরিকশা থেকে এককালিন ৩০০ টাকা এবং মাসিক ১০০ টাকা করে চাঁদা আদায় করার সময় তাদের আটক করা হয়। পরে আটককৃতদের কাছ থেকে উত্তোলিত চাঁদার ১০ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় ওই তিন চাঁদাবাজকে শেরপুর সদর থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই সড়কে যাতায়াতকারী ব্যাটারী চালিত ইজিবাইক ও অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। এব্যাপারে শেরপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com