1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় শ্রমিক আন্দোলন, ৭ দফা দাবিতে বিক্ষোভ ‘ফ্রিডম অব প্রেস’ নয়, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ‘মিস অ্যান্ড ডিসইনফরমেশন’: তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় চড়া দামে পেট্রোল ও ডিজেল বিক্রি,চরম বিপাকে সাধারণ মানুষ অনিয়ম ধরতে রোগী সেজে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক অভিযান ‎বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় বিএনপি নেতা শাকিলের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ বরিশাল উজিরপুরের সাতলা শাপলা বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গোয়াইনঘাট সীমান্তে মানব পাচার চক্রের দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী; কঠোর অভিযানের দাবি ভাঙছে পুরোনো ভবন, গড়ে উঠছে বহু বছরের স্বপ্নের স্বাস্থ্যকেন্দ্র বিনধারা বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বিরলে কম্পিউটার প্রশিক্ষণের শুভ- উদ্বোধন- ২০২৬,আয়োজনেঃ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি।

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর: শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত ৷

১৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন এর  সভাপতিত্বে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।আগামী ১৫ মার্চ শনিবার সকাল ৮ টা থেকে বিকেল  ৪টা পর্যন্ত দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।

শেরপুর জেলায় এই ক্যাম্পেইনের আওতায় ২ লাখ ৩৯ হাজার ৮২৭জন শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে।

৫ উপজেলার ১ হাজার ৩৪৯টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৫ শতক ১৪ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। তারা শিক্ষক, শিক্ষার্থী, আনসার-ভিডিপি সদস্য, স্কাউট, রেডক্রিসেন্ট কর্মী, গার্লস গাইড, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের সদস্য।

৬-১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ভিটামিন’এ’ ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল রঙের ভিটামিন’এ’ ক্যাপসুল প্রতিটি শিশুকে টিকাদান কেন্দ্রে এনে খাওয়ানোর জন্য সিভিল সার্জন সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, কোনো অসুস্থ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো যাবে না , তবে শিশুটি সুস্থ হলে পরবর্তী এক মাসের মধ্যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে এটি খাওয়ানো যাবে। একই শিশু একাধিকবার যাতে এই ক্যাপসুল গ্রহণ করতে না পারে এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে ৷

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.আহসান হাবিব হিমেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন  শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা,কার্যকরী সভাপতি রফিক মজিদ,সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল,শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেনসহ জেলায় কর্মরত  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ৷

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com