1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শেরপুরে পাচারকালে ৯ হাজার সরকারি মাধ্যমিকের নতুন পাঠ্যবই জব্দ: আটক ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডাঃ সাইয়েদুর রহমান বরিশালের সিভিল সার্জন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন পটুয়াখালীতে দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম, প্রশাসনের সহায়তায় চলছে চিকিৎসা ৯ম পে-স্কেল: জাতি কী এবার ঘুষের অভিশাপ থেকে মুক্তি পাবে? বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দারুস সালাম শাখা বিএনপি’র উদ্দ্যেগে ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ দক্ষিণ আইচায় করাত কলের তিনটি  ট্রান্সফরমার চুরি

শেরপুরে পাচারকালে ৯ হাজার সরকারি মাধ্যমিকের নতুন পাঠ্যবই জব্দ: আটক ১

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের কুসুমহাটি বাজার এলাকায় ২২ জানুয়ারি  রাত সাড়ে ৮টার দিকে ২০২৫ সালের জাতীয় শিক্ষাক্রমের বিনামূল্যে বিতরণের বিভিন্ন শ্রেণির পাঠ্যবই পাচারকালে শেরপুর জেলা কার্যালয়ের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্টো ড-১১-৮৩৯২ নং ট্রাকে বহনরত অবস্থায় ৯ হাজার পাঠ্যবই জব্দ করেছে শেরপুর সদর থানার পুলিশ। সেই সাথে মোঃ মাইদুল হোসেন (৩৫) নামে এক বই পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত মাইদুল হোসেন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার কেরুয়ারচর গ্রামের জনৈক হারেজ আলীর ছেলে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ওই ট্রাকে বহনরত অবস্থায় জাতীয় শিক্ষাক্রমের ২০২৫ সালের সরকারি ৮ম, ৯ম ও ১০ শ্রেণির বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার পাঠ্যবই কুসুমহাটি বাজার এলাকায় সদর থানার পুলিশ অভিযান চালিয়ে এসব পাঠ্যবই জব্দ করেছে। এসময় পাঠ্যবই পাচারের সাথে জড়িত থাকার দায়ে মোঃ মাইদুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এদিকে ট্রাকটির চালক সজল জানিয়েছেন, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাজার এলাকার সংঘবদ্ধ পাঠ্যবই পাচারকারী দলের সদস্যরা তার ওই ট্রাকটি ঢাকায় বই পাচারের জন্য ভাড়া নেয়। পরে তারা চালানপত্র না দেয়ায় সন্দেহ হলে স্থানীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে জানায়। পরে ওই কর্মকর্তার নজরে আসার পর সদর থানার পুলিশ সঙ্গীয় ফোর্সসহ বই গুলো জব্দসহ ওই পাচারকারী দলের সদস্যকে আটক করা হয়। অপরদিকে বই গুলো জব্দ হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও সচেতন মহলের মাঝে ছড়িয়ে পড়লে এমনটাই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় যে, যেখানে নতুন বছরের জানুয়ারি শুরুতে সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্য বই বিতরণের কাজ করছে এমন পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলতে বই পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শেরপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com