1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে নালিতাবাড়ীতে ৮৩ বোতল ভারতীয় মদসহ আটক (১) - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

শেরপুরে নালিতাবাড়ীতে ৮৩ বোতল ভারতীয় মদসহ আটক (১)

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ১ জুলাই, ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৮৩ বোতল মদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৯ জুন) রাতে উপজেলার দাওধারা এলাকার ফরেস্ট অফিস এলাকার জঙ্গল থেকে অভিযান চালিয়ে মাদক কারবারি’কে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি উপজেলার ঢালুকোনা এলাকার মৃত হাতেম আলী’র পুত্র শহীদুল ইসলাম(৩২)

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাসেল রেহান ও এসআই নুরুল আমিনের একটি পুলিশ টিম রাতে দাওধারা ফরেস্ট অফিসের সামনে জঙ্গল থেকে শহীদুল নামের একজনকে ভারতীয় বোতল সহ আটক করেন। ওই সময় মাদক কারবারিকে তল্লাসি করে আইকনিক হোয়াইট, ওল্ড মনক রাম, রয়াল গ্রিন হুইস্কি, পিএম ব্ল্যাক হুইস্কি, ম্যাজিক মোমেন্টস ও স্টারলিং রিজার্ভ নামের বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ২ লাখ ৯৪ হাজার টাকা।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com