1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৮ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:  শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামে ২৭ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মোঃ জোনাব আলী (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত মাদক কারবারি মোঃ জোনাব আলী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের মৃত রসুল আহমেদের ছেলে। এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ, এসআই শুভ্র চন্দ্র দে, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ বৈদ্য ও এএসআই শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের মাদক কারবারি মোঃ জোনাব আলীর বশত বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় তার বশত বাড়িতে তল্লাশী করে চার প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সেই সাথে মাদক কারবারি মোঃ জোনাব আলীকে আটক করা হয়েছে। এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ওসি) মোঃ সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মোঃ জোনাব আলী দীর্ঘদিন ধরে মাদক ক্রয় ও বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে ধৃত মাদক কারবারি মোঃ জোনাব আলীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com