1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

শেরপুরে জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু ,শেরপুর 
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।  সকালে তিনি পরিদর্শনে গেলে তাঁকে জেলা কারাগারের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি জেলা কারাগারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কারা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, জেল সুপারের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাকিল মোহাম্মদ, জেলার মুহাম্মদ আব্দুস সেলিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন জেলা প্রশাসক কারাগারের ভেতর আঙিনায় একটি বৃক্ষরোপণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com