1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ

শেরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘আমাদের ভিশন: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি’ এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার সকালে শেরপুর সরকারি কলেজের হলরুমে ইসলামী ছাত্রশিবির এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির, শেরপুর জেলা শাখার সভাপতি মো. আশরাফুজ্জামান মাসুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারি মো. মাশহারুল ইসলাম মিল্লাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি শরিফুল ইসলাম খালিদ, জামায়াতে ইসলামীর শেরপুর জেলা কমিটির আমীর মাওলানা হাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলামীর নেতা মাওলানা জাকারিয়া ও মোঃ আব্দুল বাতেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে আয়োজক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন স্কুল ও দাখিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com