1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৭ মে, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ

গতকাল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নির্মাণাধীন দাওধারা পর্যটন কেন্দ্রে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের খবর কাভারেজ করতে আসা সাংবাদিকদের ওপর কতিপয় এলাকাবাসীর হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) আবু বক্কর সিদ্দিক। মঙ্গলবার (২৭ মে) বিকেলে দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসেন তিনি। এসময় তার সাথে শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশ প্রশাসন সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খুব গুরুত্ব দিয়েছে। যার প্রেক্ষিতে আমরা সরেজমিনে পরিদর্শনে এসেছি। এ বিষয়ে যা আইগত পদক্ষেপ রয়েছে তাই গ্রহণ করা হবে।

গতকাল সোমবার দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের উপস্থিতিতে স্থানীয়রা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবী জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর একটু পর  বিক্ষুব্ধ কতিপয় এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের হেনস্তা ও মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com