1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরের ঝিনাইগাতীতে জেল পলাতক ডাকাতি ও অস্ত্র মামলার আসামি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

শেরপুরের ঝিনাইগাতীতে জেল পলাতক ডাকাতি ও অস্ত্র মামলার আসামি গ্রেফতার

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর 
calendar প্রকাশিত: ২২ মে, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ডাকাতি ও অস্ত্র মামলার জেল পলাতক আসামি বিপ্লব সাংমা (৩৭) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, জামালপুর। ২০ মে মঙ্গলবার দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগার থেকে ৫১৮ জন হাজতি ও কয়েদি পালিয়ে যায়। এই ঘটনায় র‍্যাব-১৪, জামালপুর, শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতি ও কয়েদিদের তালিকা সংগ্রহ করে পলাতক হাজতি ও কয়েদিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে। এরই প্রেক্ষিতে র‍্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে হাজতি বিপ্লব সাংমাকে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাজতি বিপ্লব সাংমাকে র‍্যাব-১৪ বুধবার দুপুরে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করে। উল্লেখ্য, বিপ্লব সাংমা ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৪টি মামলার আসামি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com