1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শিক্ষা কারিকুলাম বিষয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর "সচেতন অভিভাবক সমাজ" এর সাক্ষাৎ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

শিক্ষা কারিকুলাম বিষয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর “সচেতন অভিভাবক সমাজ” এর সাক্ষাৎ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৪, ১১:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীদের শিক্ষা, মেধা ও নৈতিকতা ধ্বংসকারী শিক্ষা কারিকুলাম ২০২১ বাতিলের মৌখিক ঘোষণার জন্য শিক্ষা উপদেষ্টা কে ধন্যবাদ জানিয়েছে সচেতন অভিভাবক সমাজ, বাংলাদেশ। রবিবার বেলা ৩ টায় শিক্ষা উপদেষ্টার সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করে, এক স্মারকলিপি প্রদানের মাধ্যমে সচেতন অভিভাবক সমাজ বাংলাদেশ এর সদস্যরা এই ধন্যবাদ জানান । সেই সাথে যতদ্রুত সম্ভব কারিকুলাম ২০২১ বাতিল ঘোষণার জন্য গুরুত্ব আরোপ করে সংগঠনটি । সেই সাথে চলতি বছর পরীক্ষা গ্রহণ বিষয়ে, ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দ্রুত সময়ের মধ্যে বই প্রনয়নের জন্যও গুরুত্ব আরোপ করা হয় । সেই সাথে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা, মেধা ও নৈতিকতা ধ্বংসকারী কারিকুলাম প্রনয়নকারী এবং এই বিষয়ে প্রতিবাদ করায়, যে মিথ্যা মামলা করা হয়েছে, তা প্রত্যাহারের জন্য এবং মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ জনগণকে হয়রানির সাথে জড়িতদের শাস্তি দাবী করা হয় । শিক্ষা কারিকুলাম বিষয়ে পরবর্তী করনীয় কেমন হওয়া উচিত সেই বিষয়েও স্মারকলিপিতে সংগঠনটি তাদের নিজস্ব পরামর্শ প্রদান করে । স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা রাখাল রাহা, সংগঠনটির আহবায়ক মোঃ আবু মুসলিম বিন হাই, সদস্য সচিব মোহাম্মাদ সেলিম, কুমিল্লা জেলা বিষয়ক আহবায়ক ডাঃ মোঃ আরিফ মোর্শেদ খান, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক বৃন্দ যথাক্রমে এবিএম জাকারিয়া রাজিব, আফসার উদ্দিন, তাহেরা বেগম রুপা, মিসেস রানী বেগম, তাসনিম ফাতেমা লতা, ফাহমিদা পারভীন, মারজান আকতার, জেসমিন আকতার, সাবিনা আক্তার প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com