যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মফিজুর রহমান আর নেই। আজ সকালে ঢাকার একটি হাসপাতালে
নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন
জটিলতায় ভুগছিলেন এবং ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তার মৃত্যুর খবরে বাহাদুরপুর ইউনিয়নসহ সমগ্র শার্শা উপজেলায় শোকের ছায়া
নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর
সমবেদনা জানিয়েছেন।