1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শনিবিগ্রহ মন্দিরের নতুন কমিটি: প্রদীপ দে সভাপতি, রাজন দাস সাধারণ সম্পাদক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

শনিবিগ্রহ মন্দিরের নতুন কমিটি: প্রদীপ দে সভাপতি, রাজন দাস সাধারণ সম্পাদক

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ

শেরপুরে শ্রীশ্রী শনিবিগ্রহ মন্দিরের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে প্রদীপ রঞ্জন দেকে সভাপতি ও রাজন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার রাতে শহরের মাধবপুর এলাকার শনিবিগ্রহ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় মন্দির পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সহসভাপতি প্রিয়তোষ সরকার। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জীতেন্দ্র চন্দ্র মজুমদার।
সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদের কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। অন্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহসভাপতি গোপাল চন্দ্র সাহা (মাধবপুর), কোষাধ্যক্ষ অমিতাভ দত্ত শিপলু, সাংগঠনিক সম্পাদক পার্থ সূত্রধর ও কার্যনির্বাহী সদস্য প্রবীণ আইনজীবী হরিদাস সাহা।
মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি প্রদীপ রঞ্জন দে জানান, শুক্রবার রাতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির ৬ জন কর্মকর্তার নাম ঘোষণা করা হয়। শীঘ্রই অন্য কর্মকর্তাদের নামও ঘোষণা করা হবে। সভায় মন্দির পরিচালনার সাথে যুক্ত বিদায়ী কমিটির সদস্য ও হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক ভক্ত উপস্থিত ছিলেন। মন্দিরের নতুন পরিচালনা কমিটিকে সর্বতোভাবে সহযোগিতা করার জন্য সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তদের প্রতি আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com