1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লোহাগড়ায় প্রাণীসম্পদ কর্মকর্তা সাংবাদিকে তথ্য দিবে না- খুঁটির জোর কোথায়। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

লোহাগড়ায় প্রাণীসম্পদ কর্মকর্তা সাংবাদিকে তথ্য দিবে না- খুঁটির জোর কোথায়।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ

রহমত -ই- খোদা খুলনা: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: লেলিন প্রধান সাংবাদিকদের তথ্য দেওয়ার কথা বলে ৪ মাস ঘুরিয়ে অবশেষে তথ্য দিতে অস্বকৃতি জানান লেলিন এর এই খুঁটির জোর কোথায় গত ১৬ এপ্রিল ২০২৪ তারিখে প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: লেলিন প্রধানের নিকট ২০২৩/২০২৪ অর্থ বছরের সরকারি বরাদ্দ ও তার অনুকুলে বাস্তবায়ন তালিকা চাইলে তিনি বলেন তথ্য অধিকার আইনে আবেদন করলে আপনাদের চাহিদা মোতাবেক তালিকা দেওয়া হবে।

সেই মোতাবেক গত ২৯ শে এপ্রিল তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন ফরম জমা দেওয়া হয়, উল্লেখ্য যে ১৫ কার্য দিবসের মধ্যে সকল তথ্য প্রদানের অনুরোধ করা হয়,

১৫ কার্য দিবস পেরিয়ে গেলে সাংবাদিকরা তথ্য আনতে গেলে প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: লেলিন প্রধান সাংবাদিকদের খাম দিয়ে ম্যানেজ করেতে যায় তখন সাংবাদিকরা তার খামে ম্যানেজ না হওয়ায় তিনি কয়েকদিন পরে তথ্য দিবেন বলে আশ্বস্ত করেন। এভাবে ডাঃ লেলিন প্রধান সাংবাদিকদের তথ্য না দিয়ে দীর্ঘ ৪ মাস ছলচাতুরী করেন।

পরিশেষে গত ১ লা আগষ্ট তারিখে সাংবাদিকরা আবার গেলে তিনি সাংবাদিকদের আবারো বলেন কয়েকদিন পরে আসেন। পুনরায় ৭ আগষ্ট তথ্য চাওয়া হলে তিনি তথ্য অধিকার আইনে আবেদন জমা দেন তা নাহলে আমি কোন প্রকার তথ্য দিবো না। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন পূর্বের আবেদন হারিয়ে ফেলেছি। এখন আপনাদের যা খুশি তাই লিখুন।

এছাড়া জানা যায় তিনি একটি ফৌজদারি মামলার আসামি ও বটে। ওই কর্মকর্তার নাকি উপরে লোক আছে সে কারনে ওনাকে কেউ কিছু করতে পারবেনা।

সুত্রে জানা যায় তিনি সরকারি বরাদ্দের ৭০% টাকা আত্মসাৎ করেছেন বলে জানাগেছে। পশুসম্পদ কর্মকর্তা ডাঃ লেলিন প্রধান সাংবাদিকদের তথ্য প্রদান না করে তিনি উচ্চস্বরে সাংবাদিকদের অফিস ত্যাগ করতে বলেন।
এখন ডাঃ লেলিন তিনি সাংবাদিকের ভুমিকা পালন করছেন!!!তাছাড়া তিনি সাংবাদিকদের ছবি তুলতে ব্যাস্ত হয়ে পড়েন।

এঘটনায় বিশিষ্ট জনেরা তদন্তপূর্বক ডাঃ লেলিন প্রধানে বিচার দাবি করছেন। একজন দূর্নীতিবাজ অফিসার এতো বড় দূর্নীতি করতে পারে না। তিনি জনগনের টাকা নিজের পকেটে নিতে পারেন না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।

এবিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান আমি বিষয় টা খোঁজ নিয়ে দেখবো।

এঘটনায় নড়াইল জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমান এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায় নাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com