1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
লালমনিরহাটে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ; আহত-৩ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ভোক্তা অধিকার ক্ষুণ্ন ও ঝুকিপূর্ণভাবে গ্যাস রিফিল: হেঁয়াকোতে ৩০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র পয়লা ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসিত অ্যাডভোকেট মামুন শহীদ জিয়া’র বিএনপি প্রতিষ্টার মাধ্যমে ইসলামী মূল্যবোধ ও বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেন: মাওলানা নুরুল হক ওসমানীনগরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, জব্দ গাছও চুরির আশঙ্কা সাদুল্লাপুরে ফাতেমা কোচের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক নি*হ*ত শরনখোলায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জমজমাট ভাবে উদযাপিত হল

লালমনিরহাটে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ; আহত-৩

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে উভয় পক্ষের তিনজন আহত হয়েছে। আহতরা বর্তমানে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বড়খাতা এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। বর্তমানে দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে করছেন। যেকোন মূহুর্তে আবারও সংঘর্ষ বাঁধতে পারে বলে আশংকা করা যাচ্ছে।
আহতরা হলেন, আব্দুর সালাম(৩২), আবু বক্কর (৩০) ও বকুল হোসেন(৪৫)। এদের মধ্যে বকুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকা জনক।

জানাগেছে, বড়খাতা বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির মতির সাথে বড়খাতা ইউনিয়ন বিএনপির সদস্য বকুল হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজনা বিরাজ করে। পরে বড়খাতা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আনারুল ইসলাম দলবল নিয়ে অস্থায়ী বিএনপি’র কার্যালয়ের সামনে গেলে হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল হাইয়ের লোকজনের সাথে সংঘর্ষ বাধে। এতে দুই গ্রুপের তিন জন আহত হয় ।

এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রহমান বলেন,সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তাই বলে আনারুল হকের লোকজন বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও  অফিসের তালা ও নেতাকর্মীকে মারধর করতে পারে না। আমরা বিষয়টি লালমনিরহাট ১ আসনের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে অবগত করেছি।
এ সময় বিএনপির নেতা আনারুল হক বলেন, আমরা কোন মারামারি করিনি। তারাই আমার লোকজনদের উপর হামলা করেছে।দীর্ঘ দিন ধরে আমি বড়খাতা ইউনিয়নের বিএনপিকে এক করে ধরে আছি। কিন্তু আঃহাই এতদিন কোথায় ছিলো। গত ৫তারিখের আগে যারা আওয়ামী লীগের হয়ে লাঠি ধরেছে তাদেরকে নিয়ে এখন দল ভাংতে এসেছে।

হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল হাই বলেন, আনারুল বিএনপির কোন পদে নেই। হঠাৎ করে আনারুল, রিপন ও মতি তার লোকজন নিয়ে এসে পার্টি অফিস দখল ও ভাংচুর করে। এতে বাঁধা দিলে আমাদের লোকজনের উপর হামলা করে। তারা বিভিন্ন এলাকায় জমি দখন, দোকান ভাংচুর, চাঁদাবাজি করতেছে।
হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন বলেন, খবর পয়ে ঘটনাস্থলে এসেছি পরে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে ও পুলিশের নিয়ন্ত্রণে আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com