1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লালপুরে প্রবাসীর স্ত্রী ছেলেকে মিথ্যা অপবাদে মারপিট নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন । - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

লালপুরে প্রবাসীর স্ত্রী ছেলেকে মিথ্যা অপবাদে মারপিট নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন ।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ

ইব্রাহিম হোসেন, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের ইসমাইল মোল্লার প্রবাসী ছেলে আসলাম হোসেন কালুর স্ত্রী সালমা বেগম (৩৮) ও ছেলে সাদমান (২০) কে একই গ্রামের ইসমাইল মোল্লার ছেলে বাদশা আলী (৪৫) ও আব্দুল খালেক (৫৫) কর্তৃক মিথ্যা অপবাদে মারপিট নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মর্মে অভিযোগ তুলেন প্রবাসী স্ত্রী । তিনি লিখিত বক্তব্য পাঠ করে আরো জানান । বাদশা ও আব্দুল খালেক স্থানীয় প্রভাবশালী হওয়ায় প্রবাসীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি জানিয়ে আজ রবিবার (১লা সেপ্টেম্বর-২৪) দুপুরে প্রবাসীর স্ত্রী ও ছেলে তাদের নিজ বাড়িতে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী লিখিত বক্তব্যর মাধ্যম উপস্থিত সংবাদ কর্মীদের বলেন,আমি সালমা বেগম,আমি একজন প্রবাসীর স্ত্রী,আমাদের সাথে বিবাদী বাদশা ও আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।মাঝে মাঝেই বিভিন্ন অজুহাতে আমাদের পরিবারের সাথে ঝগড়া বিবাদ করার চেষ্টা করতো।এরই ধারাবাহিকতায় গত ৩০শে আগষ্ট-২৪ সকাল ৯টার দিকে বিবাদী বাদশা ও আব্দুল খালেক লাঠিসোঠা ও লোহার রড হাতে নিয়ে আমার বাড়িতে জোর পূর্বক প্রবেশ করে আমার ঘুমন্ত ছেলে সাদমানকে ডেকে তুলে ঘরের বাহিরে নিয়ে এসে মারপিট করে।ছেলের এই অবস্থা দেখে আমি আগাইয়া গেলে আমাকে সহ মারপিট করে।এ সময় আমি ও আমার ছেলে ডাক চিৎকার করলে স্হানীয় এলাকাবাসী উপস্থিত হলে বিবাদীগন হুমকি দিয়ে বলে এই বিষয় নিয়ে যদি থানায় কোন অভিযোগ হয় তাহলে কিন্তু কোন রক্ষা পাবিনা মনে রাখিস বলে চলে যায়।পরে স্হানীয়দের সহযোগিতায় আমি ও আমার ছেলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করি।আমি তাদের আইনের আওতায় এনে বিচার দাবি জানাই।সেই সাথে আমার পরিবারের নিরাপত্তা চাই। এব্যাপারে অভিযুক্ত বাদশা আলী ও আব্দুল খালেক সঙ্গে যোগাযোগ করে তাদের না পেয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com