সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের নাল্লা পোল্লা গ্রামের কৃষকদের মুখে এবার হাসি ফুটেছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত এবং রোগবালাইয়ের আক্রমণ কম থাকায় এ বছর আখের বাম্পার ফলন হয়েছে। মাঠজুড়ে সবুজ আখের সমারোহে সন্তুষ্ট কৃষকরা। ভালো ফলনের কারণে উৎপাদন খরচ উঠে লাভের আশাও করছেন তারা।
স্থানীয় কৃষক মোঃ কোহিনুর জানান, এ বছর আখের গাছ সুস্থভাবে বেড়ে উঠেছে এবং ফলন গত বছরের তুলনায় অনেক বেশি হয়েছে। তিনি বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই না থাকায় এবার আখের ফলন খুবই ভালো হয়েছে। এখন বাজারে ন্যায্যমূল্য পেলে আমাদের পরিশ্রম সার্থক হবে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সময়মতো পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে আখের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক কৃষকের দাবি, প্রতি বিঘায় আগের বছরের তুলনায় অনেক বেশি ফলন হয়েছে।তবে কৃষকদের অভিযোগ, আখ চাষ শুরু হওয়ার পর থেকে কৃষি ঋণ কর্মকর্তা (লোন অফিসার) কিংবা কৃষি বিভাগের কোনো মাঠকর্মী তাদের খোঁজখবর নিতে বা পরামর্শ দিতে মাঠে আসেননি।
ফলে আধুনিক চাষাবাদ, রোগবালাই ব্যবস্থাপনা ও সরকারি কৃষি সহায়তা থেকে তারা বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন।এ বিষয়ে সাভার উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন বলেন, “সাভার উপজেলায় মোট ১০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এর মধ্যে ৯ হেক্টর জমি শিমুলিয়া ইউনিয়নে অবস্থিত। সরকারিভাবে আখ উৎপাদনের জন্য সার ও কীটনাশকের কোনো বিশেষ বরাদ্দ নেই।
তবে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়েছে।স্থানীয় কৃষকদের প্রত্যাশা, বাম্পার ফলনের সঙ্গে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা হলে আখ চাষ আরও লাভজনক হবে এবং আগামী বছর আরও বেশি কৃষক এ ফসল চাষে আগ্রহী হবেন।
পাইকারের বলেন এ বছর এলাকার আখের ফলন খুবই ভালো হয়েছে। কৃষকরা অনেক পরিশ্রম করে মানসম্মত আখ উৎপাদন করেছেন। আমরা মাঠে এসে আখের গুণগত মান দেখে সন্তুষ্ট। আখের আকার, মিষ্টতা ও উৎপাদন—সবকিছুই ভালো। ন্যায্য দামে আখ কিনে কৃষকদের প্রাপ্য মূল্য নিশ্চিত করতে চাই। কৃষক ও পাইকারের মধ্যে সুসম্পর্ক থাকলে উভয় পক্ষই লাভবান হবো। আগামী বছরও এ এলাকার আখ কিনতে আমরা আগ্রহী থাকব। সকল কৃষকের জন্য
এলাকার যুব সমাজ কৃষকদের এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানাই। ভবিষ্যতেও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে আরও বেশি উৎপাদন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। কৃষিই আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহিত করা আমাদের সকলের দায়িত্ব।