রাসুল ( সাঃ) আমার মাথার মুকুট
স্মরণ করি তাঁকে ,
তাঁর নামে আজ ভালবাসি
জন্ম ভুমি মা’কে ।
রাসুল আমার মনের মাঝে
যিকির করার শক্তি ,
রাসুল আমার ইসলামী গান
তাঁকে করি ভক্তি ।
রাসুল আমার আল্লাহ পাকের
সর্ব মহান সৃষ্টি ,
রাসুল আমার মনের মাঝে
চলার পথের দৃস্টি ।
রাসুল আমার চলার সাথী
সঠিক জীবন ধারা ,
আমরা সবাই অসহায় যে
তাহার দীদার ছাড়া ।
রাসুল আমার বিশ্ব নবী
বিশ্ব চেতা শীর ,
রাসুল আমার বিশ্ব ব্যাপী
মহান সেনা বীর ।
রাসুল ( সাঃ) আমার কাব্য ছড়ায়
আখেরাতের ছবি ,
তাঁর নামে যে উৎসর্গ আজ