1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রাজনীতি এখন রাজনীতিবিদদের কাছে নেই : সেজন্য বেনজির! -ছাগলকান্ড -মো: সাহিদুর রহমান টেপা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

রাজনীতি এখন রাজনীতিবিদদের কাছে নেই : সেজন্য বেনজির! -ছাগলকান্ড -মো: সাহিদুর রহমান টেপা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ১:৫৬ অপরাহ্ণ

আজকে বেনজিরকাণ্ড, ছাগলকাণ্ডসহ কিছু বিষয় নিয়ে আমরা সরব। যেতে হবে শিকড়ে। কিছুর কর্মকর্তার পদে আসীন থাকারও সময়ই তিনি বিতর্কীত হোন। তখন কিছু বলার বা লেখার সাহস আমরা পাইনা। আজকে আমাদের মূল সমস্যার দিকে নজর দিতে হবে। কেনো এগুলো হচ্ছে!

রাজনীতি এখন আর রাজনীতিবিদদের কাছে নেই। আমলারা চাকরি শেষ করেই রাজনীতিতে যোগদান করছেন। যোগদান করেই মোটা অর্থের বিনিময়ে এমপি বনে যাচ্ছেন। কোথায় তাদের তাদের উৎস। তাদের অর্থের দাপটে কোনঠাসা হয়ে পড়ছেন দলের ত্যাগী নেতারা। যারা দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে শুরু করে জেল-জুলুম সহ্য করে সংগঠনে ত্যাগ শিকার করে তাদের প্রয়োজন সেই আমলাদের চেয়ে নগন্য হয়ে পড়ে।

আমলারাও রাজনীতি করার টার্গেট নিয়ে অর্থ কামানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়। কারণ তারা জানে টাকা দিয়ে রাজনৈতিক দলগুলোতে পদ কেনা যায়, এমপি হওয়া যায়। ইতিমধ্যে অনেক পুলিশ সহ অনেক উর্ধ্বতন কর্মকতা চাকরি শেষ করেই এমপি হয়ে গেছেন। একজন চাকরীজীবি বৈধপথে কথা টাকা সঞ্চয় করতে পারে তা অনুমেয়। কিন্তু রাজনীতিতে আসার সুবাধে তাদের সম্পদের হিসেব অধরাই রয়ে যায়।

রাজনীতিবিদদের হাতে রাজনীতি না থাকার কারণেই দেশে রাজনৈতিক চর্চা হচ্ছে না, হচ্ছে আমলাতান্ত্রিক চর্চা। যার কারণে রাজনীতি থে্কে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। দলের নীতিনির্ধারকরাও দলের পোড়খাওয়া সিনিয়র নেতাদের সাইড লাইনে রেখে সে আমলা ও ব্যবসায়ী রাজনীতিবিদদেরই প্রাধান্য দিচ্ছেন।

একজন আমলা যখন রাজনীতি আছেন তারা গণতন্ত্রের অন্তরায় হয়ে দাড়ায়। তারা তখনও নিজেদের সেই সিনিয়র কর্মকর্তার মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তখনই দলের তৃণমূল নেতাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়। সংগঠন বিকশিত হতে বাধাগ্রস্ত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com