1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রহিমপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রহিমপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

reporter কমলগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)–এর নির্দেশনায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর)পবিত্র জুমার নামাজ শেষে কমলগঞ্জের ১নং রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাঁচটি মসজিদে এবং ৯নং ওয়ার্ডের জসমতপুর হযরত শাহজালাল লতিফিয়া ইবতেদায়ী মাদরাসা ও মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন ১নং রহিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও ৭নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সফল ইউ,পি সদস্য বুলবুল আহমেদ ওয়াতির।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লি, ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com