1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহ সদরকে দুর্ণীতিমুক্ত-জনবান্ধব প্রশাসন হিসাবে উপহার দিতে চাই- ইউএনও হ্যাপী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

ময়মনসিংহ সদরকে দুর্ণীতিমুক্ত-জনবান্ধব প্রশাসন হিসাবে উপহার দিতে চাই- ইউএনও হ্যাপী

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬, ১:১২ অপরাহ্ণ

সমাজের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা গড়ে তোলতে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন কাজ করছে জানিয়ে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত উপজেলা প্রশাসন উপহার দিতে সমাজের সর্বস্তরের জনতার সহযোগিতা প্রত্যাশা করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী। এসময় তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে ও দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগীতা করতে সকল পেশাশ্রেণীর ব্যক্তিবর্গকে সহযোগীতার আহবান জানিয়েছেন তিনি।

গত রবিবার (৮মার্চ) দুপুরে উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের স্বচ্ছতা যাচাই বাছাই করতে পরিদর্শন করতে গিয়ে স্থানীয় জনতার সাথে মতবিনিময়কালেবএসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী। এসময় তার সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং তথ্য প্রমাণসহ প্রশাসনকে অবগত করার আহবান জানান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করণের মাধ্যমে উপজেলাকে একটি জনবান্ধব প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিক, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন।

এসময় ইউএনও জনতার উদ্দেশ্যে বলেন-আমার দায়িত্ব পালনে কোন ভুল ত্রুটি হলে তা আপনারা নির্দ্বিধায় বলবেন। উপজেলার বিভিন্ন সমস্যা নিরসনে সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলেও আশ্বস্ত করেছেন।

উল্ল্যেখ-উপজেলা নির্বাহী অফিসার হিসাবে জান্নাতুল ফেরদৌস হ্যাপী ময়মনসিংহ সদর উপজেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করণের কাজে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। উপজেলার সার্বিক উন্নয়নে দুর্ণীতির বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি নিয়ে চ্যালেঞ্জের সাথে কাজ করছেন। পরিদর্শনকালে অন্যান্যদের মাঝে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com