1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

ময়মনসিংহে মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ

ময়মনসিংহে জামায়াতে ইসলামী মহানগর শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০.০০ ঘটিকায় ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করে মহানগর জামায়াত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল এর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এসময় তিনি তার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। নির্বাচনের পর বাংলাদেশের সম্মানিত আমীর এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান একাধিকবার বলেছেন আমরা দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে সুরক্ষা দেয়ার জন্য জামায়াত সব সময় নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল এবং গঠনমূলক ভূমিকা পালন করবে। আমরা অনিয়তান্ত্রিক, হটকারি পদ্ধতিতে সহিংসতা ও চরমপন্থার কোন পথকে ইসলামী পথ বলে মনে করি না। আমরা মনে করি দেশের জনগণ বিগত নির্বাচনে যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করেছিলো আমরাই শুধু বিস্মিত হইনি দেশের মানুষ বিস্মিত হয়েছে। আমাদের যারা শত্রুতা করেছে তারাও বিস্মিত হয়েছে। যে জামায়াতে ইসলামীকে জনগণ এতো ভোট দিলো! নির্বাচনের দুদিন আগের রাজধানী ত্যাগ ছুটি যে যার গন্তব্যে যাচ্ছিলো ট্রেনের ছাদে নৌকায় লঞ্চে বাসে এমন দৃশ্য ইতিপূর্বে বাংলাদেশের নির্বাচনে কেউ দেখেনি। দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত করে তারা রাজধানী ত্যাগ করেছে নিজের গন্তব্যে যাওয়ার জন্য। আর ভোট কেন্দ্রগুলো মানুষের ব্যাপক সমাগম হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে রায় আমরা দেখতে পাচ্ছিলাম। ভোট গণনা শুরু হলো সারাদেশ থেকে একের পর এক আমাদের আসনগুলোতে বিজয়ের খবর আসতে থাকলো। রাত নয়টার পর রহস্যজনকভাবে মিডিয়াতে সেই ফলাফল দেয়া বন্ধ করে দেয়। আমরা মনে করি ভোট গণনা করা ও রেজাল্ট তৈরির করামধ্যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর অনেক সংসদীয় আসনে ১-৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেয়া হয়েছে সেসব আসনের সংখ্যা হবে ৫০ এর ঊর্ধ্বে। আমরা নির্বাচন নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছি। বিধি অনুযায়ী নির্বাচনের এসব বিষয় নিয়ে আমরা আদালতে যাবো। যেসব আসনে অনিয়মত হয়েছে তা পুনঃগণনা করে নিরক্ষেপ তদন্ত করে ইনসাফপূর্ণ সমাধানের জন্য আদালতের স্মরণাপন্ন হবো ইনশাআল্লাহ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশ একটি রাজনৈতিক পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে। এই পরিবর্তনটা হবে অনেকগুলো সূত্রের একত্রীকরণের মাধ্যমে। একটা হবে বাংলাদেশের জনগণ। জনগণের ইচ্ছাই সর্বোচ্চ আইন। এই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ দুইভাগে বিভক্ত হওয়ার এক দৃশ্যপট ফুঁটে উঠেছে। একদিকে থাকবে ইসলামী আন্দোলনের আদর্শের পক্ষের শক্তি এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তি। আকেরদিকে থাকবে ভারতে পদলেহী এবং নাটকীয়ভাবে মানুষকে বিভ্রান্ত করার ভূমিকা পালনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার শক্তি। অবশেষে এই শক্তি পরাজয় এবং দাফন সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নব নিযুক্ত ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন বলেন, আমরা প্রায় দেড় বছরের মতো সময় পেয়েছিলাম এই ময়দানে কাজ করার জন্য। আমাদের ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক কল্যাণে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে যেতে চায়। আমাকে আপনাদের এলাকার অঞ্চল পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আমরা যাতে সকলে মিলে মিশে এই এলাকাকে সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদ, রংপুর, চাপাইনবাবগঞ্জের মতো সাংগঠনিক এলাকায় পরিণত করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এছাড়াও রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর জনাব আব্দুল করিম, মহানগর জামায়াত এর নায়েবে আমীর আছাদুজ্জামান সোহেল, মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারিদ্বয় মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, মহানগর সাংগঠনিক সেক্রেটারি আল হেলাল তালুকদার, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, যুব বিভাগ এর সভাপতি ইঞ্জি. আব্দুল বারী, কর্মপরিষদ সদস্য মাস্টার হায়দার করিম, ডাঃ আব্দুল আজিজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com