1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মৌলভীবাজার সদর উপজেলার পর এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান অধ্যক্ষ বশির আহমদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

মৌলভীবাজার সদর উপজেলার পর এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান অধ্যক্ষ বশির আহমদ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ মে, ২০২৪, ১:২৫ পূর্বাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪’-এ মৌলভীবাজার সদর উপজেলার পর এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ।

সোমবার ৭ মে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা পর্যায়ে তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।

মাওলানা বশির আহমদ তাঁর এ অর্জনে মৌলভীবাজার জেলা পর্যায়ের নির্বাচক মন্ডলীর আহবায়ক মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমানসহ নির্বাচক মন্ডলীকে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও গভর্নিং বডির পক্ষ থেকে অভিনন্দন জানান।

১৯৭৯ সালে কুলাউড়া উপজেলার হিংগাজিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাওলানা বশির আহমদ।

তিনি মাদ্রাসার দায়িত্ব ছাড়াও বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন। জেলার শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করা থার্ষ্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সম্পাদক, কুলাউড়া উপজেলার ইসলামি সমাজ কল্যাণ পরিষদ হিংগাজিয়ার সভাপতি ও মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীন মৌলভীবাজার জেলা শাখার ১ম যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

জানা যায়, মাওলানা বশির আহমদ ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কুলাউড়া উপজেলার হিংগাজিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পরবর্তীতে তিনি ২০১৩ সালের ডিসেম্বরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করেন।

তিনি উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সাথে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com