1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মৌলভীবাজারে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

মৌলভীবাজারে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ মে, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:

বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি”এই প্রতিপাদ্য কে সামনে রেখে দুইদিনব্যাপী (০৬-০৭মে) ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ এর উদ্ধোধন করা হয়েছে।

 

সোমবার ( ৬ মে) সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে দুইদিনব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: মনজুর রহমান (বিপিএম পিপিএম বার), জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান মেলায় অংশগ্রহন করা শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন,বর্তমান বিশ্বে সাথে তালমিলিয়ে চলার জন্য বিজ্ঞান মনষ্ক হয়ে উঠতে হবে।দেশকে বিশ্বের সামনে উপস্থাপনার জন্য বর্তমান শিশু কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে নিজের মেধাকে বিকশিত করতে হবে।

স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদ।

পরে ছাত্রছাত্রীদের মধ্যে প্রোগ্রামিং বিষয়ক সেশন নেওয়া হয়।প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং এর ভাষা,এর কাজ কি?কিভাবে শিখবোএবং আ্যলগরিদম সম্পর্কে বুঝানো হয়।উদ্ধোধনী অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ শিক্ষক ,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।উক্ত প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে আগামীকাল পুরষ্কার বিতরন করা হবে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়াম প্রাঙ্গনে দুইদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলার ৭টি উপজেলা থেকে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ১৭টি স্টল রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com