1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মৌলভীবাজারে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিদর্শন করলেন মোহাম্মদ নূরউদ্দীন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

মৌলভীবাজারে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিদর্শন করলেন মোহাম্মদ নূরউদ্দীন

reporter শায়েক আহমদ, মৌলভীবাজার
calendar প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫, ৫:২০ অপরাহ্ণ

দেশের ৪৮টি জেলায় পরিচালিত “শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক জাতীয় প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলা ব্রাঞ্চের চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সিলেট বিভাগীয় প্রধান মোহাম্মদ নূরউদ্দীন।

রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় তিনি মৌলভীবাজার ব্রাঞ্চে উপস্থিত হয়ে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কর্মসংস্থানমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কোর্স কো-অর্ডিনেটর মো. নাজমুল ইসলাম,প্রশিক্ষক মো. সজিব আহমদ, প্রশিক্ষক সাজ্জাদ চৌধুরী ও প্রশিক্ষক কুবরা ইরশাদ শাফি।

প্রশিক্ষণার্থী আয়শা আক্তার বলেন, “দেশের শিক্ষিত তরুণদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। আমরা শুধু প্রশিক্ষণই নয়, ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার পথও পাচ্ছি।”

উল্লেখ্য, প্রকল্পটির সফল বাস্তবায়নে মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণার্থীদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

বিশেষজ্ঞদের মতে, ফ্রিল্যান্সিং খাত দেশের বেকারত্ব হ্রাসের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com