1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মৌলভীবাজারে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

মৌলভীবাজারে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ মে, ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) সকাল ১১.৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিনের সঞ্চালনায় মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

পুলিশ সুপার বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচনে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্যকে শতভাগ পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।”

পুলিশ সুপার আরও বলেন, “ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সবার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সফলভাবে আমাদের দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করেছি। এই উপজেলা পরিষদ নির্বাচনেও আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

উক্ত ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com