1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মেহেন্দিগঞ্জে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু উন্নয়নের ছোঁয়া মেলেনি হোসনাবাদে, চার সড়ক কাঁচা থাকায় সীমাহীন জনদুর্ভোগ পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের মানসিক বিকাশে পটিয়ায় আল-হেরা ইসলামী একাডেমীর শিক্ষা সফর কাশিয়ানীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত সীমান্ত সুরক্ষা জোরদারে ডিমলায় ঝাড়সিংহেশ্বর বিওপির উদ্বোধন ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা বিতর্কিত হরিদাস চন্দ্র তরনী দাস আচরনে ক্ষুব্ধ হয়েছেন হিন্দু সনাতন ধর্মালম্বীদের শীর্ষ তিনটি সংগঠনের নেতারা। ‎বকশীগঞ্জে  গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস নৌপথে চাঁদাবাজি ও অতিরিক্ত টোলের বিরুদ্ধে নৌ-শ্রমিকদের ক্ষোভ।

মেহেন্দিগঞ্জে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত।

reporter ​এস এম শাহ আলম
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ

উন্নত পল্লী সম্মিলিত দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।​৬ জুলাই (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমান।
​উপজেলা পল্লী উন্নয়ন অফিসার পারভেজ আলমের আয়োজনে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব ও প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুর রহমান।​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা। বক্তারা টেকসই পল্লী উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com