1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪, ৩:১৯ অপরাহ্ণ

সেকান্দর আলী, ( ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি): ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। মুক্তিযোদ্ধাগণ জাতির মাথার উপর বটগাছের ছায়া হয়ে বেঁচে আছেন। জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের মনের কথাগুলো স্বাধীনভাবে ব্যক্ত করার মতো পরিবেশ বর্তমানে রয়েছে। মুক্তিযোদ্ধারা কখনো অন্যায় করতে পারেন না, অন্যায় সহ্য করতে পারেন না। এসময় বৈদেশিক আগ্রাসনের নাগপাস ছিন্ন করতে মুক্তিযোদ্ধাদের সহায়তা কামনা করেন বিভাগীয় কমিশনার। ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে মুক্তিযোদ্ধারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন। ১৬ ডিসেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের সূচনাপর্বে জাতীয় সংগীত বাজানো হয়। এই সময় উপস্থিত অতিথিগণ দাঁড়িয়ে জাতীয় সংগীতের সঙ্গে কন্ঠ মেলান। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দৃষ্টান্ত স্থাপন করে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসকের নেতৃত্বে কর্মকর্তাগণ স্বহস্তে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন। অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, নগরীর বিভিন্ন স্তরের নাগরিকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com