1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মিরপুরে সচেতন অভিভাবক সমাজের মানববন্ধন কর্মসূচি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

মিরপুরে সচেতন অভিভাবক সমাজের মানববন্ধন কর্মসূচি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাক্রম-২০২১ বাতিলের দাবীতে ১৯ই আগষ্ট ২০২৪, সোমবার, সকাল ১১টায় মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালিকা শাখায়) অভিভাবকদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । কর্মসূচিতে সচেতন অভিভাবক সমাজ, বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া রাজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহবায়ক আইনজীবী মোঃ আবু মুসলিম বিন হাই, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিনিধি পঙ্কজ নাথ সুর্য ও মোঃ রাশেদ, সচেতন ছাত্র সমাজের অতিরিক্ত যুগ্ম আহবায়ক শাহ্ মুহাম্মাদ আলী মাহাদী এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক কানিজ ফাতেমা, রাবেয়া সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ । বক্তারা বলেন, ২০২৩ সাল থেকে এদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন কারিকুলাম চালু হয়েছে। এই কারিকুলাম এদেশের পতিত শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে । ছেলে-মেয়েদের শিক্ষার এই নৈরাজ্য ও তাদের বিপন্ন ভবিষ্যৎ দেখে উদ্বিগ্ন হয়ে দেশবাসী শুরু থেকেই কারিকুলাম বাতিলের দাবীতে আন্দোলন করে আসছেন । বিগত প্রায় দেড় বছরের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারছি সাধারণ ধারার শিক্ষা এবং সাধারণের সন্তানের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্যই বিদেশী নানা শক্তির সাথে মিলে বিগত স্বৈরাচারী হাসিনা সরকার এই কারিকুলাম প্রণয়ন করেছিল । কিন্তু স্বৈরাচারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই কারিকুলাম বাতিলের পক্ষে মতামত দিয়েছেন । তবে এই কারিকুলাম বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা এখানো দেয়া হয়নি ।
বক্তরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষা, মেধা এবং নৈতিকতা ধ্বংসকারী এই শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবি জানান । সেই সাথে পুর্বের কাঠামোবদ্ধ শিক্ষা কারিকুলাম চালু করার আহবান জানান । বক্তারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি, অনিয়ম এবং অর্থ আত্মসাতের বিষয় গুলো নিয়ন্ত্রণে আনার জন্য বর্তমান সরকার এবং সচেতন দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন । সেই সাথে যারা শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, অভিভাবক ও শিক্ষকদের উপর জুলুম করেছে তাদেরকে অপসারন করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন । অভিভাবক ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবী করেন ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com