কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে জুলাই উরদিঘী দাখিল মাদ্রাসায় করিমগঞ্জ উপজেলা র বিভিন্ন স্তরের মাদ্রাসার অধ্যক্ষ/ সুপার ও শিক্ষক মহোদয়ের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উরদিঘী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তৃতা করেন মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মাহতাবউদ্দিন তিনি তার বক্তব্যে উরদিঘী দাখিল মাদ্রাসাকে আলিম মাদ্রাসায় রুপান্তরিত করার জন্য অনুরোধ করেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব মিঞা মোঃ নুরুল হক কে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর মিঞা মোঃ নুরুল হক ( চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড) প্রধান অতিথি তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে স্মরণ করে বলেন তার আমলে অনেক মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠা হইছে, ফাসিস্ট সরকার এইগুলা বন্ধ করে দিয়েছিল,আজ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি,এবং তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন মাদ্রাসার মান উন্নয়নে আপনাদের ভুমিকা অত্যন্তগুরুত্বপূর্ণ ,তিনি মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন উপস্থিত সকল অধ্যক্ষ ও শিক্ষক গনের প্রতি আরো আন্তরিক ভাবে পাঠদানের জন্য আহ্বান করেন,উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাজহারুল ইসলাম ( সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপি) আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর মোল্লা সাহেব জনাব মোঃ নাজমুল ইসলাম সেক্রেটারি জামাতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা, জনাব মোঃ আব্দুল বারি রিয়াদি সাহেব সাবেক অধ্যক্ষ করিমগঞ্জ সোবানিয়া মাদ্রাসা, জনাব তাহমিনা আক্তার উপজেলা নির্বাহী অফিসার করিমগঞ্জ জনাব ড.এম আব্দুল আজিজ প্রতিষ্ঠাতা পরিচালক টির্চাস ট্রেনিং কলেজ কিশোরগঞ্জ জনাব মোঃ আহসানুল সজিব জনাব মোঃ শফি উজ্জামান বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক তাছাড়া উক্ত অনুষ্ঠানে করিমগঞ্জ উপজেলার সকল অধ্যক্ষ ও শিক্ষক মহোদয় গন উপস্থিত ছিলেন।