1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
মহাসড়ক দখল করে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

মহাসড়ক দখল করে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ

নাব্বির আল নাফিজ : পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহাসড়ক দখল করে কুষ্টিয়ায় বিক্ষোভ করছেন কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা। দেশব্যাপী  শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি,সেনাবাহিনী, ডিবি,র‍্যাব ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড়ে এই কর্মসূচিতে অংশ নিয়ে কয়েক শতাধিক শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা গেছে।

শনিবার (০৩ আগস্ট) বেলা ১১ টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে একত্র হয়ে কয়েক হাজার ছাত্র-ছাত্রী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের সাদ্দাম বাজার মোড়, চৌরহাস মোড়, মজমপুর গেটে অতিবাহিত করে প্রায় ২ ঘন্টা ব্যাপি ৪ কিলোমিটার বিক্ষোভ মিছিল করেন । বিক্ষোভ মিছিলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি)’র শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারী কলেজের শিক্ষার্থী, সহ সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।

বিক্ষোভ মিছিলের সময় আন্দোলরত শিক্ষার্থীরা পুলিশের গুলিতে ও ছাত্রলীগ সহ অন্যসংগঠনের নেতাদের হাতে আন্দোলন করতে আসা শিক্ষার্থীদের নিহতের বিচারের দাবি জানিয়ে এক দফা দাবি করে সেনাবাহীনির সরকার আনার দাবি জানান। এছাড়াও তারা আন্দোলনের পাশাপাশি চৌরহাস মোড় থেকে সাদ্দাম বাজার মোড় পর্যন্ত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন এবং প্রত্যেকটি রাস্তার পাশের দেয়ালে প্রতিবাদী অনেক ভাষায় লিখনী করেন। বিক্ষোভের সময় শিক্ষার্থীরা জরুরী পরিবহন ঔষধের গাড়ি এবং এম্বুলেন্স রাস্তা ফাঁকা করে তাদের যাবার ব্যাবস্থা করে দেন।

আন্দোলন ও বিক্ষোভ মিছিলের সময় কুষ্টিয়া জেলা পুলিশ, র‍্যাব, বিজিবি সদস্যদের এলাকাজুড়ে শান্তিপূর্ণভাবে নিরাপত্তা দিতে দেখা গেছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ জানান, বিক্ষোভ মিছিলের জন্য কাউকে আটক করা হয়নি৷ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছে। আমরা সর্বক্ষন তাদের নিরাপত্তার জন্য তাদের চারিপাশে নজর রেখেছি। এছাড়াও এই বিক্ষোভের মধ্যে কোন অপশক্তি ঢুকে কোন ধরনের সিহিংসতা যাতে না করে সেদিকেও আমরা নজর রেখেছিলাম। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শেষ করেছে।

এদিকে সমন্বয়কদের সাথে আলোচনা করে কুষ্টিয়ায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com