1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মহাদেবপুরে জাতীয় শ্রমিকলীগের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন হলো মে দিবস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে পানি নিষ্কাশনের অভাবে ৫ হাজার একর জমি পানির নিচে: সরেজমিনে বিএনপি নেতা শাকিল হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থদের মাঝে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড, মেয়ের পিতাকে অর্থদণ্ড পিতার স্বপ্ন পূরণে আইসিইউ উদ্বোধন করলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা খুলনা – কালিয়া সড়কে ট্রাক চাপায় পিস্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত আড়াইহাজারে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি নীতিমালার লঙ্ঘন করে ফ্যাসিস্টের দোসর পেলো প্রাথমিক শিক্ষা পদক-ফলাফলে নেই ডিজির স্বাক্ষর মাদকের বিরুদ্ধে সমন্বিত জাতীয় উদ্যোগের ডাক ইনফো বাংলার আত্রাই-রানীনগর এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে(নাটোর নওগাঁ)আঞ্চলিক মহাসড়কের আত্রাই ও রানীনগরে ২টি পুলিশ বক্স নির্মিত হচ্ছে

মহাদেবপুরে জাতীয় শ্রমিকলীগের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন হলো মে দিবস

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ মে, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ণ

মোঃ হায়দার আবু হান্নান মহাদেবপুর প্রতিনিধি: শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুর উপজেলায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে জাতীয় শ্রমিকলীগের বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মে ২০২৪) সকাল ৮ টায় উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন একত্রে সকাল সাড়ে ৯ টায় মহাদেবপুর উপজেলা শাখার জাতীয় শ্রমিকলীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মহাদেবপুর উপজেলার জাতীয় শ্রমিকলীগের শাখার উদ্যোগে মহাদেবপুর শিশুপার্কে আহ্বায়ক কমিটির জাতীয় শ্রমিক লীগের মহাদেবপুর উপজেলা শাখার যুগ্নু আহ্বায়ক মো:মর্তুজা মিঠুর সঞ্চালনায় ও আহ্বায়ক কমিটির সদস্য মোঃ নূরনবী ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে জনাব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এম,পি, ৪৮ নওগাঁ -৩ উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহাদেবপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, সাবেক সদর ইউপির চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান ধলু,যুবলীগ নেতা মো: মাসুদুর রহমান মাসুদ,মো আনোয়ার হোসেন মন্ডল সাংগঠনিক সম্পাদক মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ, অধ্যক্ষ মইনুল ইসলাম, হাফিজুর রহমান বকুল,জাহাঙ্গীর আলম তোতা,বাবু ঘোষ ও বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও পেশাজীবি সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com