1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
ময়মনসিংহ নান্দাইলে চাচার হাতে ভাতিজা খুন  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

ময়মনসিংহ নান্দাইলে চাচার হাতে ভাতিজা খুন 

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৪, ১:২২ পূর্বাহ্ণ

কামরুজ্জামান রুবেল , নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ধানে বীজতলার (জালাপাট) এর আইলে মাটি ফেলাকে কেন্দ্র করে সহোদর চাচার হাতে লাল মিয়া (২৫) নামের এক যুবক খুন হয়েছে। বুধবার (১৯ জুন) সকাল ৭ টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত লাল মিয়া খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়- উপজেলার খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামের সিরাজ উদ্দিনের সাথে জমি নিয়ে সহোদর ভাই গিয়াস উদ্দিন বিরোধ ছিল। বুধবার সকালে সিরাজ উদ্দিনের ছেলে লাল মিয়া বাড়ির পাশে বীজতলার আইলে মাটি দিয়ে ভরাট করে। এতে লাল মিয়ার চাচা গিয়াস উদ্দিন বাঁধা দেয়। এক পর্যায়ে দু’পক্ষই মধ্যে কথার কাটাকাটি দ্বন্দ্ব সৃষ্টি হলে গিয়াস উদ্দিনের ছেলে মো. মিজান ও নবী হোসেন দেশীয় অস্ত্র দিয়ে লাল মিয়াকে কুপিয়ে মারাত্মক জখম করে। লাল মিয়াকে বাঁচাতে এসে লাল মিয়ার বাবা সিরাজ উদ্দিন ভাই ফাইজুল ইসলাম ও নজরুল ইসলাম গুরুত্ব আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় লাল মিয়া সহ আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় লাল মিয়ার মৃত্যু হয়।

এদিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে লাল মিয়া মারা যান।

পুলিশ সুত্রে জানা যায়, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে গিয়াস উদ্দিনের মেয়ে মিতু আক্তার (২২) কে পুলিশ আটক করেছে৷

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ মুঠোফোনে আজকালের খবর কে বলেন, খুনের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে ৷

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com