1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন

reporter সেকান্দর আলী 
calendar প্রকাশিত: ৪ মে, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ

ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থবছরের প্রতিবন্ধী ভাতা প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় শহীদ শাহাবুদ্দিন মিলায়তনে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

প্রধান অতিথি বলেন, সমাজের প্রতিবন্ধী মানুষেরা প্রতিনিয়ত একটি যুদ্ধের মধ্যে তাদের জীবন পার করে। প্রতিবন্ধীদের প্রতি আরো মনোযোগী হতে হবে যাতে তারা কখনো তাদেরকে বোঝা মনে না করে। আজকে যারা এ কার্যক্রমের মাধ্যমে সুবর্ণ কার্ড পেয়েছেন , আসন্ন ঈদের আগেই এই আপনারা আপনাদের ভাতা প্রাপ্ত হবেন।

তিনি আরো বলেন, প্রাপ্ত ভাতা যাতে প্রতিবন্ধীদের পেছনে সঠিকভাবে খরচ করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় তিনি আর্থিক অসচ্ছল প্রতিবন্ধী এবং তাদের পরিবারকে সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা করার আহ্বান জানান।

সভাপতি বলেন, প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমের আওতায় ৬১১ জন আবেদনকারীর মধ্যে ৫৭৯ জন এই ভাতা প্রাপ্ত হবেন। প্রতিমাসে ৫০০ টাকা করে তিন মাস অন্তর অন্তরে এই টাকা আপনাদের একাউন্টে যোগ হবে। এ টাকার জন্য আপনাদের কারো কাছে যেতে হবে না, কোন মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হবে না।

উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com