1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কলম বিরতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ময়মনসিংহে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কলম বিরতি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৪, ২:৪১ অপরাহ্ণ

সেকান্দর আলী( ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি): আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে ক্যাডারভিত্তিক মন্ত্রণালয়সহ উপসচিব হতে তদুর্ধ পদে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে ময়মনসিংহে কলম বিরতি পালিত হয়। ২৪ ডিসেম্বর ময়মনসিংহ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়াম প্রাঙ্গণে এই কলম বিরতি অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫ ক্যাডারের জন্য ৫০% মেধার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই অ কলম বিরতি অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বিভাগীয় সমন্বয়ক ডা: মাহমুদ হোসেন নাসিম বলেন, সিভিল সার্ভিসের কার্যকর সেবা নিশ্চিত করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ হতে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি করা হয়েছে অর্থাৎ প্রতিটি মন্ত্রণালয়ে স্ব-স্ব ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তারা পদায়িত হবেন। বর্তমানে প্রতিটি সেক্টরে নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করছেন প্রশাসন ক্যাডারের সদস্যরা, যারা সেই সেক্টরগুলো সম্পর্কে অনভিজ্ঞ ও অদক্ষ। ফলে সেক্টরগুলো কাঙ্ক্ষিত জনসেবা নিশ্চিত করতে পারছে না।তিনি আরো বলেন, সকল সেক্টর একটি ক্যাডারের নিয়ন্ত্রণ থাকায় সৃষ্ট আমলাতান্ত্রিক সিন্ডিকেট, অব্যবস্থাপনা, দুর্নীতি ও বৈষম্য রাষ্ট্রের সকল সেক্টরকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। দেশের মানুষ প্রকৃত জনসভা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও কমিশন কর্তৃক শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করতে চাওয়া জনগণের মাঝে নতুন সন্দেহের উদ্রেক করেছে। কমিশনের এ সকল সিদ্ধান্ত সিভিল সার্ভিসের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে তিনি মন্তব্য করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বিভাগীয় সমন্বয়ক মোঃ মাসুদুর রহমান, ডাঃ মোহাম্মদ নজরুল ইসলামসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com