1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে অবৈধ ইটভাটায় অভিযান এবং ১৬ লাখ টাকা জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ময়মনসিংহে অবৈধ ইটভাটায় অভিযান এবং ১৬ লাখ টাকা জরিমানা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪, ১২:২১ অপরাহ্ণ

সেকান্দর আলী (বিভাগীয় প্রতিনিধি): ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ ও ত্রিশাল উপজেলা প্রশাসনে যৌথভাবে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন।

গতকাল বুধবার (২৭ নভেম্বর )সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পযর্ন্ত উপজেলার ৫টি ইটভাটায় মোট ১৬লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য কয়েকটি ইটভাটা আংশিক ভেঙে দেয় ভ্রাম্যমান আদালত।

ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হলে তা আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ত্রিশাল উপজেলার ০৫ টি ইটভাটায় মোট ১৬ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য কয়েকটি ভাটার অংশ বিশেষ ভেঙে দেওয়া হয়।অভিযান চলাকালে ত্রিশাল থানা পুলিশের একটি টিম বিশেষভাবে সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানা যায় যে, চলমান অভিযান অব্যাহত থাকবে। তবে উল্লেখ্য যে, বিভিন্ন বিজ্ঞ মহল সমালোচনা করে বলেন যে, ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান একান্ত কাম্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com