1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মনিরামপুরে কিশোরী শিক্ষার্থীদের বয়সন্ধিকালের স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

মনিরামপুরে কিশোরী শিক্ষার্থীদের বয়সন্ধিকালের স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ

মুহাঃ মোশাররফ হোসেন, মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

গত ১১/০৭/২০২৪ ইং রোজ বৃহস্পতিবার যশোর মণিরামপুরে কিশোরী শিক্ষার্থীদের নিয়ে বয়সন্ধিকালের স্বাস্থ্য সচেতনতা মূলক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার স্থানীয় মণিরামপুর রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মণিরামপুর উপজেলা দপ্তর এ সচেতনতামূলক প্রশিক্ষণ সভার আয়োজন করে। কোর্স উপদেষ্টা শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও কোর্স পরিচালক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কোর্স সময়কারী সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজন কুমার প্রামানিক ,শিক্ষক দুলালী বিশ্বাস, মাহাবুবুর রশিদ প্রমখ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কিশোরী শিক্ষার্থীদের বয়সন্ধিকালের শারীরিক সমস্যা সমাধান ও সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে মূলতঃ এ আয়োজন।উপজেলায় অন্ততঃ তিন বছর ধরে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও স্বাস্থ্য সেবা সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com