1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তারের সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তারের সংবাদ সম্মেলন

reporter শফিকুল বারী, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫, ৫:২২ অপরাহ্ণ

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নে কালাঘর গ্রামে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এক নিরীহ পরিবারের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে।

হামলার শিকার হয়েছেন ওই গ্রামের মোছাঃ মাজেদা আক্তার (৪৫), স্বামী লাল বাদশা।

বর্তমানে তিনি একই গ্রামের বিধবা জুবেদা খাতুনের বাড়িতে আশ্রয়ে মানবেতর জীবন যাপন করছেন।
ভুক্তভোগী মাজেদা আক্তার জানান, তার ভাই খায়রুল ইসলামের ছেলে সম্রাট (২৪) একই গ্রামের মুজিবুর রহমানের মেয়ে ও মেম্বার আব্দুল মান্নানের ভাতিজি সুমাইয়া আক্তারকে (২০) ভালোবেসে পালিয়ে গিয়ে বিবাহ করেন। এ ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা না থাকলেও বিষয়টি ঘিরে প্রতিহিংসার শিকার হয়েছেন তারা।
তিনি আরও জানান, গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে মেম্বার আব্দুল মান্নান ও মুজিবুর রহমানের উপস্থিতিতে তাদের নেতৃত্বে একদল লোক তার পুকুরপাড়ের প্রায় ২০-২৫টি গাছ কেটে ফেলে। বাধা দিতে গেলে তার ও তার স্বামীর ওপর হামলা চালানো হয়। এরপর রাতেই হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে মারধর করে তাদের ঘর থেকে বের করে দেয়।

প্রাণ বাঁচাতে তারা পাশের বাড়ি বিধবা জুবেদা খাতুনের ঘরে আশ্রয় নেন।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। লুটকৃত মালামালের মধ্যে ছিল প্রায় ১৫ মণ চাল, ২২ মণ ধান, একটি চুলার ব্যাটারি, একটি মোটর, গ্যাস চুলা ও সিলিন্ডার, একটি বাইসাইকেল, সোনার চেইন ১টি, রুপার চেইন ২টি, ২০টি হাঁস, ২২টি মুরগি সহ আনুমানিক তিন লক্ষ টাকার সম্পদ।
মাজেদা আক্তার বলেন, আমরা গরিব মানুষ। কোনো অন্যায় করিনি। শুধু প্রেমঘটিত বিষয়ে প্রতিশোধ নিতে মান্নান মেম্বার আমাদের সর্বস্ব নষ্ট করেছে, এখন আমরা রাস্তায়।
ভুক্তভোগী পরিবার ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মধ্যনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি জানান, এসআই বিকাশ রায় ঘটনাস্থলে গিয়ে তদন্ত করলেও পরে স্থানীয় প্রভাবশালী মহলের প্রভাবে কোনো ব্যবস্থা নেননি। বরং স্থানীয় সালিশের দোহাই দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে।
মান্নান মেম্বার আমাদের ২০-২৫ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে চায়, কিন্তু আমার ক্ষতি কয়েক লক্ষ টাকার। আমি ন্যায়বিচার চাই, — বলেন মাজেদা আক্তার।
তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি ও আমার পরিবার এখন গৃহহীন। সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের আইন ও প্রশাসনের কাছে ন্যায়বিচার এবং নিরাপত্তা চাই।
অভিযুক্ত মান্নান মেম্বার বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। আমি তাদের বাড়িতে হামলা বা কোন কিছু নেই নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com