1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভোলা-বরিশাল রুটে ফেরি সংকট - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কারাবন্দী সাংবাদিক জহির মোল্লার মুক্তি ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের ছোটবাইশদিয়া ইউনিয়ন ফেডারেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাঃ জনির রামুতে স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ মধ্যবিত্তের ঘরে আলো জ্বলে ভালোবাসায়…. ‎বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষার হল পরিদর্শনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইতিহাসের সেমিফাইনাল: ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই শেষ চারে। সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান দুর্গাপুরে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা, নতুন সমীকরণে বিএনপি তিস্তার পানি বিপদসীমার নিচে, কাটেনি দুর্ভোগ; নদীভাঙনের শঙ্কায় তীরবর্তী মানুষ

ভোলা-বরিশাল রুটে ফেরি সংকট

reporter মোঃ আফজাল ,তজুমদ্দিন 
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ

বরিশাল-ভোলা নৌপথে চলাচলকারী বিআইডব্লিউটিসির ফেরি সন্ধ্যামালতী টানা প্রায় আড়াই বছর ও ১০ লাখ টাকার বেশি ব্যয়ে মেরামতের পর মাত্র সাতটি ট্রিপ চালিয়েই আবার অচল হয়ে পড়েছে। মেরামতের নামে নতুন যন্ত্রাংশের পরিবর্তে পুরোনো ও নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ২১ মে পর্যন্ত ফেরিটি নারায়ণগঞ্জের ইস্পাহানি ২ নম্বর ডকইয়ার্ডে মেরামতের জন্য ছিল। সেখানে হাইড্রোলিক পাম্প, মোটর, মূল ইঞ্জিন, সুকানের থ্রাস্টার এবং ব্রিজ কন্ট্রোলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ মেরামত করা হয়। অভিযোগ রয়েছে, মেরামতের কাজ দীর্ঘায়িত করে ব্যয় বাড়ানো হয়েছে। প্রায় আড়াই বছর ধরে ফেরিটি ডকে রেখে ১০ লাখ টাকার বেশি ব্যয় দেখানো হয়।

গত ২৬ মে ঈদুল আজহার আগে ফেরিটি বরিশালের লাহারহাট ফেরিঘাটে আনা হয়। তবে বরিশাল-ভোলা নৌপথে মাত্র সাতটি ট্রিপ পরিচালনার পরই এটি পুনরায় বিকল হয়ে পড়ে।ফেরির কর্মীদের অভিযোগ, মেরামতের সময় প্রয়োজনীয় নতুন যন্ত্রাংশ ব্যবহার না করে পুরোনো ও নিম্নমানের যন্ত্রাংশ সংযোজন করা হয়েছে। এতে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

ফেরিটির সেকেন্ড মাস্টার রিয়াজ হোসেন বলেন, “ফেরি বুঝে নেওয়ার সময় আমরা ডকইয়ার্ড ব্যবস্থাপক আব্দুল্লাহ হাই আল হাদী ও প্রকৌশলী এনামুলকে জানিয়েছিলাম, চাহিদা অনুযায়ী সঠিক যন্ত্রাংশ ব্যবহার করা হয়নি। এরপরও চাপ প্রয়োগ করে ফেরিটি আমাদের বুঝিয়ে দেওয়া হয়।”এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ চলছে। নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের সহকারী প্রকৌশলী মো. এনামুল দাবি করেন, যন্ত্রপাতি ক্রয় ও মেরামতের কাজ করেছেন বরিশাল কার্যালয়ের মেকানিক্যাল টেকনিশিয়ান সিহাব উদ্দিন। তাই দায়ও তার।

অন্যদিকে, মেকানিক্যাল টেকনিশিয়ান সিহাব উদ্দিন বলেন, ফেরিটি বর্তমানে লাহারহাটে মেরামতের জন্য রাখা হয়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের চাহিদাপত্র পাঠানো হয়েছে। তবে আড়াই বছর মেরামতের পর কেন এত দ্রুত ফেরিটি অচল হয়ে পড়েছে, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি।ডকইয়ার্ড ব্যবস্থাপক আব্দুল্লাহ হাই আল হাদী বলেন, প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহে বিলম্ব হওয়ায় মেরামতের কাজ দীর্ঘ সময় নিয়েছে।

বিআইডব্লিউটিসির বরিশাল প্রকৌশল শাখা জানিয়েছে, র‍্যামের হাইড্রোলিক পাম্প ও সুকানের হাইড্রোলিক পাম্প বিকল হয়ে যাওয়ায় ফেরিটি বর্তমানে চলাচলের অনুপযোগী। অভিযোগ রয়েছে, ফেরিটি সচল করার উদ্যোগ না নিয়ে এর নোঙর কন্ট্রোলার ও হাইড্রোলিক মোটরের পাম্প খুলে অন্য জাহাজে ব্যবহার করা হচ্ছে। এতে ফেরিটির ১০ থেকে ১২ জন কর্মী কর্মহীন অবস্থায় রয়েছেন এবং বরিশাল-ভোলা নৌপথের যাত্রীরা নিয়মিত ফেরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com