1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে রবিউল আলম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে রবিউল আলম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪, ৪:৩১ অপরাহ্ণ

মোঃ ওয়ালিউল্লাহঃ রাজশাহীতে গোদাগাড়ী উপজেলায় শীর্ষে অবস্থান করছেন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ নেতা রবিউল আলম।

আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে যুক্ত থেকে দীর্ঘ দিন থেকে গোদাগাড়ী উপজেলার সর্বস্তরের জনগণের পাশে থেকে সেবায় নিয়োজিত আছেন তিনি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে জনগণের সেবাই নিয়োজিত থাকার ইচ্ছে পোষণ করেন এই নেতা।

গোদাগাড়ী উপজেলার হাটপাড়া এলাকায় জন্মগ্রহণ করা রবিউল আলম প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করে আওয়ামী লীগের রাজনীতির সাথে রাজনৈতিক জীবন শুরু করেন।

গোদাগাড়ী উপজেলার দানবীর ও সুশীল সমাজের পরিচিত মুখ মৃত মহিউদ্দিন চেয়ারম্যান এর সুযোগ্য পুত্র রবিউল আলম বাবার মতই জনকল্যাণের পথ ধরেই নিজ উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকার জনসাধারণের যেকোনো ছোট-বড় সমস্যায় দ্রুত ছুটে গিয়ে সমাধান করা সহ উপজেলার নানা উন্নয়ন কর্মকান্ডে জড়িত থাকেন জনপ্রিয় এই চেয়ারম্যান পদপ্রার্থী।

এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যানার, ফেস্টুন, পোস্টারিং করা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার সরব ভূমিকা বিদ্যমান। এলাকার বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানে তাকে নিয়ে চলছে সর্বত্র আলোচনা এবং জনসাধারণের মধ্যে তাকে নিয়ে রয়েছে নানান জল্পনা-কল্পনা। এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিজ থেকেই রবিউল আলমের পক্ষে প্রচারণা সহ দোয়া চেয়ে জনসাধারণের দারপ্রান্তে যাচ্ছে।

“রবিউল আলমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই” এই কথা এখন স্থানীয় জনগণের মুখে মুখে সর্বত্র প্রচলিত। করোনা মহামারীর সময়ে দরিদ্র-অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েও ব্যাপক ভালবাসা কুড়িয়েছিলেন তিনি। দিনে দিনে এলাকার মধ্যমনি হয়ে উঠেছেন রবিউল আলম।

জনপ্রিয় এই চেয়াম্যান পদপ্রার্থী বলেন, আমি আমার বাবার মতো জনকল্যানের কাজ করে যাচ্ছি এবং সবসময় যেকোনো অবস্থায় আমার উপজেলাবাসীর পাশে আছি। আমার উপজেলায় বেকার সমস্যা সমাধান, মাদক সন্ত্রাস দূরীকরণ, বালাবিবাহ বন্ধ সহ নানা সামাজিক কাজে সর্বদা সচেষ্ট থাকি।

আমি জনগণের চাওয়াতেই নির্বাচনে যেতে ইচ্ছে পোষণ করেছি।গোদাগাড়ী উপজেলা বাসীর পূর্ণ সমর্থনে আমি এগিয়ে যাচ্ছি, আমার জন্য আপনারা দোয়া করবেন।
এরই ধারাবাহিকতায় গোদাগাড়ী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি অঙ্গীকারাবদ্ধ।

উল্লেখ, রবিউল আলম ২০—- থেকে ২০— মেয়াদে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। দক্ষতার সাথে গোদাগাড়ী উপজেলা বাসীর জন্য নিরলস ভাবে কাজ করেছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com