1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও ভোগকৃত অর্থ ফেরতের দাবীতে নড়াইলে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও ভোগকৃত অর্থ ফেরতের দাবীতে নড়াইলে মানববন্ধন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪, ৩:২৬ অপরাহ্ণ

নড়াইল প্রতিনিধিঃ ভূয়া মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু সহ জেলার অন্যান্য অমুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবীতে মানববন্ধন হয়েছে। রবিবার(৩ নভেম্বর) বে্লা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে “প্রকৃত মুক্তিযোদ্ধা ছাত্র ও সচেতন নাগরিক সমাজ”। মানবন্ধনে বক্তারা নড়াইলে মুক্তিযোদ্ধা পরিচয় দানকারী ক্ষমতা অপব্যবহারকারী এনামূল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের আহবান জানান। মুক্তিযোদ্ধারা দেশের সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল এবং তাদের অর্জিত রাষ্ট্রীয় ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা  ফেরত প্রদানের দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার শাইদুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান মোল্যা, মুক্তিযোদ্ধা শেখ আজিবর রহমান,মুক্তিযোদ্ধ্ রুনু হোসেন,এইচ এম সিরাজ। মানববন্ধনে উপস্থিত থেকে সাংবাদিক জহির ঠাকুর,জিয়াউদ্দিন জামী,হাফিজুল নিলু,তানজির হোসেন ও ছাত্র প্রতিনিধি নাসিম উদ্দিন সাকিব বক্তব্য রাখেন।

৭১ এর যুদ্ধকালীন কমান্ডার মো: শাহিদুর রহমান সেলিম বলেন এনামুল কবির টুকু আমার প্রত্যয়ন পত্র দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে জানতে পেরেছি। কিন্তু আমি তাকে কোন  লিখিত প্রত্যয়ন পত্র দেয়নি। সুতরাং সে আমার নামে ভুয়া প্রত্যয়ন তৈরি করে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। আমি এই তার মুক্তিযোদ্ধার সনদ বাতিল চাই। এবং এ যাবৎ কালে যেসব সরকারি টাকা  অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করেছে। যাবতীয় সরকারি অর্থ সরকারি  কোষাগরে জমা দেওয়ার আহবান জানাচ্ছি। প্রতারণার দায়ে তাকে আইনের আওতায় আনতে হবে।

সাংবাদিকরা জানান,অনেক আগে থেকেই সকলেই ভুয়া মুক্তিযোদ্ধা টুকুর বিচার দাবি করেছেন। কিন্তু সামনাসামনি কেউ বলতে পারতো না তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে আমেরিকা প্রবাসী নড়াইলের কৃতি সন্তান নেওয়াজ মাহমুদ  ভিকু প্রচার প্রচার না শুরু করেন।

পরে জেলা প্রশাসক ও তদন্ত কর্মকর্তা   সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে মুক্তিযোদ্ধারা ছাত্র সমাজের প্রতিনিধিরা ও  স্মারকলিপি প্রদান করেন।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সুস্থ তদন্তের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com