1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম পরিচয়ে বসবাসকারীগণসহ দুর্বল জনগণের উপর নির্যাতন অবসানের লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হউন - আমীর, ইসলামী সমাজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম পরিচয়ে বসবাসকারীগণসহ দুর্বল জনগণের উপর নির্যাতন অবসানের লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হউন – আমীর, ইসলামী সমাজ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ মে, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ

‘ইসলামী সমাজ’ এর উদ্যোগে  গত মঙ্গলবার, ১৯ মে ২০২৬ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখ সড়কে “ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম পরিচয়ে বসবাসকারীগণের উপর ও বিভিন্ন ইস্যুতে দুর্বল জনসাধারণের উপর সবলদের নির্যাতন বন্ধের এবং ধর্মের নামে সহিংসতা ও বৈষম্যমুক্ত বিশ্ব গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে” মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, বিশ্বের মানুষ সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় ইসলামের পরিবর্তে কোন না কোন মানব রচিত ব্যবস্থা মেনে চলার কারণে তাঁরা আল্লাহ রাব্বুল আলামীনের ভয়াবহ আযাব-গজবের মুখোমুখী অবস্থান করছে। বিশ্বের বিভিন্ন দেশে আযাব-গজবের তীব্রতা পরিলক্ষিত হচ্ছে। ক্ষমতা ও আধিপত্য বিস্তার নিয়ে, অর্থ সম্পদের লোভে এবং দলীয় ও জাতীয়তাবাদী সংকীর্ণ চিন্তা-চেতনায় মানুষে মানুষে দ্বন্দ্ব, সংঘাত ও সংঘর্ষ আল্লাহ রাব্বুল আলামীনের আযাব-গজবেরই অংশ। তিনি বলেন, গোটা বিশ্বের মানুষ মানবতার কল্যাণ ও মুক্তির পথ ভুলে গেছে, আযাব-গজবের পথে চলছে, যার কারণে দুনিয়ার জীবনে অশান্তির আগুন জ্বলছে এবং তাদের আখিরাতের জীবনও ধ্বংস হচ্ছে। মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ দিন দিন বেড়েই চলছে। বিশ্বের বিভিন্ন দেশেই মুসলিম পরিচয়ে বসবাসকারীগণ সহ দুর্বল জনগণের উপর ক্ষমতাবান সবলদের বিভিন্ন রকম নির্যাতন চলছে। তিনি আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গে ২০২৬ইং সালের মে মাসে গণতন্ত্রের অধীনে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে হিন্দু জাতীয়তাবাদী দল বি,জে,পির জয়ের পরপরই মুসলিম পরিচয়ে বসবাসকারী জনগণের উপর বিভিন্ন রকম নির্যাতনের চিত্র উঠে এসেছে, তাদের মসজিদে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে এবং বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে। চীনের উইঘুর, ফিলিস্তিন ও মিয়ানমার ইত্যাদি দেশেও তাদের উপর অমানবিক নির্যাত চলছে। সংগঠনের রংপুর বিভাগের সহকারী দায়িত্বশীল, জনাব মোঃ হুমায়ূন কবির এর সঞ্চলনায় অনুষ্ঠিত মানববন্ধনে সৈয়দ হুমায়ূন কবীর বলেন, সকল প্রকার নির্যাতনের অবসান ঘটাতে হলে বিশ্বের মানুষকে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে মানবতাবাদী সকলকে “সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরঙ্কুশ শাসন-কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়” এ মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে এবং সমাজ ও রাষ্ট্রে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠা করতে হবে। ‘ইসলাম’ প্রতিষ্ঠার চূড়ান্ত প্রচেষ্টাই সর্বাধিক গুরুত্বপূর্ণ ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব এ কথার উল্লেখ করে তিনি বলেন, ঈমানদার আমলে সালেহকারীগণের এ দায়িত্ব পালনের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছায় এবং বিশেষ সাহায্যে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠিত হবে, ফলে ধর্মের নামে সহিংসতাসহ সকল উগ্রপন্থা ও বৈষম্যমুক্ত বিশ্ব গঠন হবে। এ লক্ষ্যে ইসলামী সমাজ’ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী মুসলিম পরিচয়ে বসবাসকারীগণসহ সকল দুর্বল জনগণের উপর নির্যাতন অবসানের এবং ধর্মের নামে সহিংসতাসহ সকল উগ্রপন্থা ও বৈষম্যমুক্ত বিশ্ব গঠনের লক্ষ্যে দল মত নির্বিশেষে সকলকে তিনি মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ এবং ইসলাম প্রতিষ্ঠায় ইসলামী সমাজে শামিল হওয়ার আন্তরিক আহ্বান জানান । মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন ও মোঃ নুরুদ্দিন প্রমুখ । মানববন্ধন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পল্টন মোড় হয়ে বিজয়নগর-কালভার্ট রোড, ফকিরাপুল মোড় ঘুরে দৈনিক বাংলা মোড় হয়ে বায়তুল মোকাররমের উত্তর গেইটে এসে সমাপ্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com