1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভাইটকান্দি ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় শ্রমিক আন্দোলন, ৭ দফা দাবিতে বিক্ষোভ ‘ফ্রিডম অব প্রেস’ নয়, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ‘মিস অ্যান্ড ডিসইনফরমেশন’: তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় চড়া দামে পেট্রোল ও ডিজেল বিক্রি,চরম বিপাকে সাধারণ মানুষ অনিয়ম ধরতে রোগী সেজে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক অভিযান ‎বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় বিএনপি নেতা শাকিলের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ বরিশাল উজিরপুরের সাতলা শাপলা বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গোয়াইনঘাট সীমান্তে মানব পাচার চক্রের দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী; কঠোর অভিযানের দাবি ভাঙছে পুরোনো ভবন, গড়ে উঠছে বহু বছরের স্বপ্নের স্বাস্থ্যকেন্দ্র বিনধারা বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বিরলে কম্পিউটার প্রশিক্ষণের শুভ- উদ্বোধন- ২০২৬,আয়োজনেঃ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি।

ভাইটকান্দি ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়া মাহফিল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫, ১:১০ অপরাহ্ণ

ফুলপুর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ ফুলপুরে ৩ নং ভাইটকান্দি ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ২১ মার্চ শুক্রবার ছোট্ট শুনই ঘাটপাড় মারাদ্রাসা মাঠে
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মুস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাসার আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপি’র সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, উপজেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সদস্য নজরুল ইসলাম আর্মি, উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ্ আল ইল্লাল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, উপজেলা যুবদলের সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, কৃষকদলের সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, ডা: মোহাম্মদ সুমন, সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস, প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে দাঁড়াতে চাচ্ছে আমাদেরকে সজাগ থাকতে হবে যেন ফ্যাসিবাদীর ধূসররা কোন ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে না পারে। তিনি আরো বলেন নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা চলছে দেশের জনগণ তা কখনোই মেনে নেবে না কারণ তারা দীর্ঘদিন যাবত তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্যে অধির আগ্রহী হয়ে আছে, তাই সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের ভিতর একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com