1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি-সহকারী কমিশনার মো. সাজিদ উল মাহুমুদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা – মোংলায় বছরে হাজার কোটি টাকার মাদক বানিজ্য মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ নতুন পুলিশ সুপার যোগদান বাগেরহাট জেলায় বিরলে অসময়ে মাচায় তরমুজ চাষে চমক, কৃষক জয়নন্দের অভাবনীয় সাফল্য সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে এক লাখ টাকা দাবি, আটক ব্যক্তি কারাগারে শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: বিরলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাদিক রিয়াজ চৌধুরী এমপি কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি–সহকারী কমিশনার মো. সাজিদ উল মাহুমুদ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ১২:৫২ অপরাহ্ণ

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগের সত্যতা পায়নি জেলা প্রশাসনের তদন্তকারী কর্মকর্তা।
সোমবার (১৫ জুলাই) উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত হয়।
তদন্তে অভিযোগের সত্যতা মেলেনি বলে জানান তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজিদ উল মাহুমুদ। ইউনিয়ন পরিষদে সরেজমিনে তদন্তকালে ইউনিয়ন পরিষদের সদস্য, চৌকিদার, স্থানীয় সাধারণ জনগণ ও উপকারভোগীদের সঙ্গে কথা বলেন তদন্তকারী কর্মকর্তা।

এর আগে গত ১২ জুন স্থানীয় কয়েকজন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে অসহায় হতদরিদ্রদের ভিজিডি কার্ডধারীদের চাল, টিসিবি কার্ড, সার, বীজ, হাটবাজারের ইজারার টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন চেয়ারম্যান এর প্রতিপক্ষ।
এরপর জেলা প্রশাসকের নির্দেশে সোমবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজিদ উল মাহুমুদ ঘটনাস্থল শেখর গিয়ে তদন্ত আসেন।
তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের কোন সত্যতা খুঁজে পায়নি বলে জানান তদন্ত কারী কর্মকর্তা।
এ ব্যাপারে চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, আমি নিজের ব্যক্তিগত তহবিল থেকে সাধারণ মানুষের মাঝে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
আর আমার নামে রাজনৈতিক প্রতিপক্ষরা নিজেদের স্বার্থ হাসিল করতে নানা মির্থ্যাচার ছড়িয়ে সম্মানহানি করছেন। তদন্তকারী কর্মকর্তা ও নানা মহলের লোকজনকে সামনে করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই সরকারিভাবে প্রাপ্ত জনগণের একটি টাকাও আমি আত্মসাৎ করি না।

জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজিদ উল মাহুমুদ বলেন, শেখর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্তকালে স্থানীয় নাগরিক ও উপকারভোগীদের সঙ্গে কথা বলেছি।
পাশাপাশি সবার সামনে উন্মুক্ত মতামত শুনেছি। তবে মতামতে চাল আত্মসাতের সত্যতা পাইনি। তবে টিসিবির পন্য ও ইউনিয়ন পরিষদ ভবনে অফিস না করার বিষয়টি অধিকতর তদন্তের পরে প্রতিবেদন দাখিল করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com