1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বোয়ালখালীতে স্কাউটস সদস্যদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোয়ালখালীতে স্কাউটস সদস্যদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ

বোয়ালখালী প্রতিনিধি : দেশে চলমান পরিস্থিতিতে  চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ  ও পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নেমেছেন স্কাউটস এর সদস্যরা। বুধবার (৭ আগস্ট) সকালে রোভার স্কাউটস গার্ল ইন স্কাউট উপজেলার  বিভিন্ন স্থানে ট্রাফিক সমস্যা নিরসনে এবং পরিচ্ছন্ন কাজে অংশ  নেন তারা। স্থানীয় সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন বলেন, বোয়ালখালীতে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ও ঘাঁসফুল মুক্ত স্কাউটস এর রোভার  এবং গার্ল ইন রোভার এর ২৮ জন সদস্য তিনটি ইউনিটে বিভক্ত হয়ে কাজ করছেন।

উপজেলার গোমদন্ডী ফুলতল, পৌর সদর ও বুড়িপুকুর পাড় যেখানে যানজট, সেখানে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন তারা। এসময় যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করতে দেখা যায় তাদের।
এছাড়া আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করছেন এবং  যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধও করেন তারা।

মো. আকবর হোসেন নামের এক পথচারী বলেন, সকাল থেকে সুসজ্জিত পোশাক পড়ে রাস্তায় ট্রাফিক পুলিশের ভুমিকা পালন করছেন ২০/২৫ জন ছাত্র। তাদের কার্যক্রম দেখে আমি মুগ্ধ হয়েছি। যত্রতত্র পার্কিং ও এলোপাতাড়ি যাত্রী উঠানামায় আমাদেরকে নিষেধ করেন এবং জনসাধারণের চলাচলে বিঘ্নিত না হয় মতো  সুশৃঙ্খলভাবে গাড়ি চালাতে পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন সি এন জি চালক সজল বড়ুয়া, মো. হারুন, রুবেলসহ অনেকেই। এ কার্যক্রম দেখে নাস্তা পানি দিয়ে  তাদেরকে অনেকেই সহযোগিতা করতে দেখা গেছে।

স্কাউটস সদস্যরা জানান, দেশের প্রতি কর্তব্য পালন করা স্কাউট সদস্যদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ রোভার স্কাউটস জেলা  রোভার, রোভার  প্রোগ্রামের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। দেশের এ পরিস্থিতিতে স্কাউটসরা সাধারণ মানুষের পক্ষে থাকতে চাই। সবাই সচেতন হলে একটি সুন্দর দেশ গঠন করা সহজ হবে।
আগামীকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে  ৫ টি ইউনিট দুই শিফট এ সেবা প্রদানে নিয়োজিত থাকবেন বলে জানান সমন্বয়কারী মো সাজ্জাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com