1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বোয়ালখালীতে প্রায় আটচল্লিশ হাজার কোরবানির পশু প্রস্তুত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

বোয়ালখালীতে প্রায় আটচল্লিশ হাজার কোরবানির পশু প্রস্তুত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ জুন, ২০২৪, ৬:২২ অপরাহ্ণ

আবু নাঈম,বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম বোয়ালখালীতে এবারের কোরবানির ঈদে জবাইয়ের জন্য ৪৭ হাজার ৯৭৯টি পশু প্রস্তুত আছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সেতু ভূষণ দাশ। কোরবানির বাজারে সন্তোষজনক পর্যায়ে ক্রেতা-বিক্রেতাদের অনুকূল পরিবেশ নিশ্চিত করা হবে বলে তিনি প্রত্যাশা করেন।

সেতু ভূষণ দাশ বলেন, কোরবানির জন্য ৩৩ হাজার ৮৫৪টি গরু ও মহিষ, ১৪ হাজার ১২৫টি ছাগল-ভেড়া প্রস্তুত আছে।

তিনি বলেন, কোরবানির দিনটি শেষ না হওয়া পর্যন্ত সব পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ থাকবে। বোয়ালখালীতে স্থায়ী-অস্থায়ী মিলে ১১টি হাট রয়েছে। প্রত্যেক হাটের জন্য মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। কোরবানি সুষ্ঠু ও সুন্দর হোক- সকলের এ প্রত্যাশা পূরণ করতে হবে।

পশুর সংখ্যা কীভাবে নিরুপণ করা হয়েছে এ সম্পর্কে তিনি বলেন, সারা বছর প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে ভ্যাক্সিনেশন ও ট্রেনিং আওতায় আনা খামারীদের তালিকা মাধ্যমে কিছু তথ্য রয়েছে৷ এছাড়া সম্প্রতি যেগুলো ঢুকেছে সেগুলো নিরুপণ করার জন্য প্রতি ইউনিয়নে একজন করে সার্ভিস প্রোভাইটর রয়েছেন তারা নিরুপণ করেছেন।

পশুর দাম নির্ধারণে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্নের জবাবে সেতু ভূষণ দাশ বলেন, চাহিদা ও সরবরাহে পার্থক্য থাকলে দামটা সামনে আসে। এবার যেহেতু গতবারের চাইতে ৩ শতাংশ পশু বেশি মজুত আছে। এছাড়া বোয়ালখালীতে ৩৮ হাজার ৮১৫টি পশুর চাহিদা রয়েছে যা মজুতকৃত পশু থেকে ৩ শতাংশ কম। সেহেতু এবার দাম নিয়ে ক্রেতা-বিক্রেতা দুই পক্ষেই সন্তোষ থাকবে।

বৃহস্পতিবার (০৬ জুন) বোয়ালখালী বিভিন্ন খামার ঘুরে দেখা যায়, হলস্টেইন ফ্রিজিয়ান, গারনেসি, ব্রাউন সুইস, আমেরিকান মিল্কিং ডেভন,নরম্যান্ডি ক্যাটল, লাল এবং সাদা হলস্টেইন সহ বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। খামারের ক্রেতাদের আনাগোনাও ছিলে দেখার মত।

ক্রেতারা বলছেন, হাটের ভিড় এড়িয়ে ভালো মানের গরু কিনতে তাঁরা সরাসরি খামারে এসেছেন।

শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়নের মেসার্স বার আউলিয়া এগ্রো ট্রেডার্স-এর সত্ত্বাধিকারী মো. ইউছুপ জানান, গত দুই বছরে তুলনায় এবার কোরবানি পশুর ভালো দাম পাওয়া যাবে। ইতোমধ্যে ২০টি গরু বিক্রি করছি। যাতে ভালো দাম পেয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন সজীব বলেন, কোরবানি হাটে নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com