1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বম্ভরপুরের ভাদেরটেক বাজারে আলোচনা সভা দোয়া মাহফিল  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বম্ভরপুরের ভাদেরটেক বাজারে আলোচনা সভা দোয়া মাহফিল 

reporter সুনামগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক বাজারে কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার বাদ জুম্মা সুলকাবাদ ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ভাদেরটেক বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হাইয়ের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ আব্দুস জব্বার ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাব্বির আহমদ। পরে আলোচনা সভায় বক্তব্যে রাখেন,সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আজিজ,বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নবী হোসেন,উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ আল-আমীন,সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ ও শ্রমিকদলের সদস্য আব্দুল লতিফসহ আরো অনেকেই।

বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হাই বলেছেন,আমাদের দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বর্হিবিশে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন। তাকে বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে বিনাকারণে জেলে বন্দি রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়, যা কোন সভ্য গনতান্ত্রিক দেশে হয়না। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসির নিকট দোয়া চান। তিনি বলেন আমাদের সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করে জনতার নেতায় পরিনত হওয়া আমাদের নেতা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলকে পরিক্ষিত নেতা চিহিৃত করে ধানের শীষের মনোনয়ন দেয়ায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতঞ্জা প্রকাশ করেন এবং ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলকে বিজয়ী করতে সদর ও বিশ্বম্ভরপুর আসনের সর্বস্তরের জনগনের প্রতি তিনি এ আহবান জানান। পরে উপস্থিত সকলেই দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্ততা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com