বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ের উদ্বোধন করলেন প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী খছরুজ্জামান খছরু। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল বাজারে তিনি এই কার্যালয় উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা ও বিশ্বনাথ ওসমানীনগরের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস ছিলেন উন্নয়নের রূপকার। বিগত ১৭ বছরেও সিলেট-২ আসনে আওয়ামীলীগ সরকার কোন উন্নয়ন করেনি। তাই তারই সহধর্মিনী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে আমরা বিজয়ী করলে আবারো উন্নয়নের ছোয়া এখানে লাগবে। তিনি বলেন, এই নতুন কার্যালয় হবে বিশ্বনাথে বিএনপিকে আরও শক্তিশালী করার কেন্দ্রবিন্দু। এখান থেকে আমরা তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে অংশ নেব। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা নুর আহমদ মেম্বার, রামপাশা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নেছার আহমদ, মঈন উদ্দিন আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক এম এ সাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সদস্য তাজেক আলী, সাইদুল খান, আব্দুল হামিদ রানা, বিএনপি নেতা মানিক মিয়া, আলতাই মিয়া, শের উজ্জামান, আলাউদ্দিন, শফি মিয়া, ইকরামুল হক, আইন উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, কবির মিয়া, কানন আহমদ, জাবের আহমদ, রেহান উদ্দিন, ইমামুল হক আলাই, কামরান তাজ উদ্দিন, উস্তার আলী, কাউছার আহমদ, জাকির আলী, কামাল উদ্দিন প্রমুখ।