1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিয়ানীবাজারে টিলা কাটার দায়ে ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের পুরান ঢাকার সফল সংগঠক কবির হোসেন কবির ডিজেসি’র উপদেষ্টা মনোনীত ‘আমার দোকানটা পুড়ে দিল, আমি পরিবার নিয়ে অসহায় হয়ে গেলাম’ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন

বিয়ানীবাজারে টিলা কাটার দায়ে ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা

reporter বিয়ানীবাজার উপজেলা
calendar প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬, ১:২২ অপরাহ্ণ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার পল্লীতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বেআইনী ভাবে টিলা কেটে মাটি বিক্রি করার অভিযোগে ঘটনায় সাথে জড়িত ট্রাক চালক-কে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
১৯ জানুয়ারি সোমবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান এর নেতৃত্বে এক দল পুলিশ এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় ১১নং লাউতা ইউনিয়ন পরিষদের উত্তর পাড়িয়াবহর গ্রামের গদুর বাড়ি’র ফয়জুর রহমান খান ও খালেদ হোসেন খানদের বাড়িতে অভিযান চালিয়ে টিলা কাটার দায়ে অভিযুক্ত বাড়ির মালিক মৃত ফয়জুর রহমানের ছেলে জীবান খান ও মৃত মকমিল আলী খানের ছেলে খালেদকে সর্তক করা হয়। ঘটনার সাথে জড়িত ট্রাক চালক ইকবালকে ট্রাকসহ আটক করা হলে, প্রশাসন নির্ধারিত ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করলে ট্রাক ও চালককে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, গত ১ মাসের বেশি সময় ধরে উত্তর পাড়িয়াবহর গ্রামের জীবান খান ও খালেদ খান পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ২টি টিলার মাটি কেটে বন উজাড় করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার সাথে জড়িত উত্তর পাড়িয়াবহর গ্রামের সফাত আলীর মালিকানাধিন ও কাগজপত্র বিহীন ট্রাক্টর ও চালক করিম প্রশাসনের অভিযানের খবর পেয়ে আত্মগোপনে চলে যায়।
বিয়ানীবাজার থানা ও প্রশাসন সূত্রে এ খবর নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com