বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত “জামালপুর জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল – ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ৩ঃ০০ টায় এশিয়ান ফুড ভিলেজ রেস্টুরেন্ট, পাঁচ রাস্তার মোড়, জামালপুরে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়।
এদিন জেলার বিগত আহবায়ক কমিটির সকল সদস্য ও নতুন সদস্যের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।
জেলার বিওয়াইসিএফ সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখোর পরিবেশে নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে নির্বাচন কমিশন প্যানেলে দায়িত্ব পালন করেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ.ন.ম. মঞ্জুরুল ইসলাম ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মাশুক মেহেদী, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন রাজিব, সহ মানব বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সারোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মারিয়া সুলতানা, সিনিয়র সহ-সভাপতি ইস্রাফিল হোসেন শান্ত, সাংগঠনিক সম্পাদক প্রণয় চন্দ্র বর্মন, মহিলা বিষয়ক সম্পাদক সানজানা আফরোজ পপি এবং সরকারি আশেক মাহমুদ কলেজের এক্স সিইউও মোঃ রাফিউল ইসলাম (জাকির ), গফরগাঁও উপজেলা শাখার আহবায়ক রিফাত হোসেন, শেরপুর জেলা শাখার প্রতিনিধি তাহমিদ ইয়াছির নাদিম।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মেহেদী হাসান (মাহ্দী) , সাধারণ সম্পাদকঃ সাদিয়া আফরিন সারাহ্ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাকিব হাসান। এছাড়া সিনিয়র সহ-সভাপতিঃ আফিয়া মোবাশশিরা, সহ-সভাপতিঃ মোঃ জামিল আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল আল সাঈম, অর্থ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম।
কাউন্সিলে নতুন সদস্যদের মাঝে বিওয়াইসিএফ সম্পর্কে আরো নতুন ধারণা উপস্থাপন করা হয় এবং উপস্থিত সদস্যরা ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
কাউন্সিল শেষে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন যা কেবলমাত্র বিএনসিসি এক্স-ক্যাডেটদের নিয়ে পরিচালিত হয়। দেশব্যাপী ৫৩টি জেলা ও উপজেলায় এ সংগঠনটির কার্যক্রম বিস্তৃত।