1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
 বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা: ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষের তিনটি আসনই তারেক রহমানকে উপহার দিব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

 বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা: ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষের তিনটি আসনই তারেক রহমানকে উপহার দিব

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু.শেরপুর জেলা 
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদীরা যেন প্রতিষ্ঠা না পায় সেদিকে তৎপর থাকতে হবে। একটি দলের মধ্যে গঠনমূলক প্রতিযোগিতা থাকবেই, তাই বলে গ্রুপিংয়ের মাধ্যমে বা গ্রুপিং করে আমাদের ধানের শীষের প্রতীককে অসম্মানিত করবো না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান একজন বিচক্ষণ রাজনীতিক। তাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষের তিনটি আসনই তারেক রহমানকে আমরা উপহার দিব। বিএনপি ক্ষমতায় গেলে ভবিষ্যতে তাঁর (তারেক রহমান) নেতৃত্বে উন্নয়নবঞ্চিত ও অবহেলিত শেরপুরকে উন্নয়নের রোল মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা সক্ষম হবো বলে বিশ্বাস করি। সেই লক্ষ্যেই আমাদের সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।’ ডা. প্রিয়াঙ্কা  রাতে শহরের মাধবপুর এলাকার বাসভবনে শেরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হযরত আলী ব্কতব্য দেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযেঙাগী সংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা আগামী দিনে দলের ভেতর বৃহৎ ঐক্য গঠনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরে তিনটি আসনেই ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিব। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তাই উপস্থিত সম্মানিত সকল মিডিয়া ভাইদের বলছি আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের কোন ভুল ত্রুটি হলে সে বিষয়েও জানাবেন।’
সভায় সদর উপজেলা বিএনপির আহবায়ক হযরত আলী বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে শেরপুর জেলায় দৃশ্যত কোন উন্নয়ন হয়নি। যা হয়েছে ওই দলের স্থানীয় নেতা-কর্মী, চেয়ারম্যান, এমপি এবং মন্ত্রীদের হয়েছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ এবং ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আমরা শেরপুরে রেল লাইন, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, কৃষি শিল্প প্রতিষ্ঠান ও পর্যটন খাতে উন্নয়নের জন্য কাজ করে যাব। এ বিষয়ে ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। তিনিও আশ্বাস দিয়েছেন, শেরপুরের তিনটি আসন তাঁকে উপহার দিতে পারলে এ বিষয়টি তিনি দেখবেন।
মতবিনিময় সভায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি, সহসভাপতি শাহরিয়ার মিল্টন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়সহ শেরপুর প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com